1 Answers
উইকিপিডিয়ার তথ্যমতে,
অ্যালার্জির কারণঃ খুব সাধারণ অতিসংবেদনশীলকারক বা অ্যালার্জি সৃষ্টিকারক বস্তু হলো পরাগ বা পুষ্পরেণু ও কিছু খাবার। ধাতবসহ অন্যান্য বস্তুও সমস্যা তৈরি করতে পারে। খাবার, কীটপতঙ্গের হুল ও ঔষধ তীব্র প্রতিক্রিয়া সৃষ্টির জন্য দায়ী। জিনগত ও পরিবেশগত কারণে এসকল বিক্রিয়া হয়ে থাকে।
শরীরের অনাক্রম্যতন্ত্রের একটি অ্যান্টিবডি উপাদান ইমিউনোগ্লোবিউলিন-ই (IgE) এক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। এর এক অংশ অতিসংবেদনশীলকারক বস্তুর সাথে এবং অপর অংশ মাস্ট কোষ বা বেসোফিলের রিসেপ্টরের সাথে বন্ধন তৈরি করে, যার ফলে উক্ত কোষসমূহ থেকে প্রদাহ সৃষ্টিকারী কতকগুলো রাসায়নিক পদার্থ বের হয়। যেমনঃ হিস্টামিন।
2648 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy