জামাতের সহিত সালাত আদায় করলে তাকবীর বলতে হবে কি?

তাকবীর যদি না বলা হয় তবে কি হবে?জামাতের সহিত সালাত আদায় করলে তাকবীর বলা কি ফরজ নাকি সুন্নত নাকি অন্য কিছু?
2979 views

4 Answers

নামাযে তাকবিরে তাহরিমা বলা ফরজ। যদি জামাতেও নামায পড়েন, তাহলেও তাকবিরে তাহরিমা বলতে হবে।

2979 views Answered

হুম।অবশ্যই কেননা।নামাজে ভিতরে ৬ ফরযের মাঝে এটা ১ম ফরয।

2979 views Answered

জ্বি তাকবিরে তাহরিমা বলতে হবে তবে জামায়াতের নামাজের সময় 

ইমামের তাকবীরে তাহরীমা আল্লাহু আকবার’ শেষ হওয়ার পূর্বে মুক্তাদির তাকবীর বলা শেষ করা যাবে না।
   

2979 views Answered

নামায শুরু করার প্রথমে তাকবিরে তাহরীমা ''আল্লাহু আকবার'' বলা ফরজ। এরপর রুকু সিজদায় যেতে উঠতে ''আল্লাহু আকবার'' বলা সুন্নাত। জামাআতে নামায আদায়ের সময় ইমামের পেছনে মুসল্লীদের ও মুখে নিরবে আল্লাহু আকবার বলতে হবে এর রেফারেন্স হলোঃ আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, ইমাম এজন্যই নিযুক্ত করা হয় যাতে তার অনুসরণ করা হয়। যখন সে আল্লাহু আকবার বলবে তখন তোমরাও তাকবীর বলবে, যখন সে রুকূতে যাবে তোমরাও রুকূতে যাবে; যখন সে মাথা তুলবে তোমরাও মাথা তুলবে; যখন সে সামিআল্লাহু লিমান হামিদাহ' বলে তোমরা তখন রব্বানা ওয়া লাকাল হামদ বল; যখন তিনি সাজদাহতে যান তোমরাও সিজদায় যাও; যখন তিনি বসে নামায আদায় করেন তোমরাও সবাই বসে নামায আদায় কর। (সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬১ হাদিসের মানঃ সহিহ)। আবারো বিস্তারিত বলা হচ্ছেঃ তাকবীরে তাহরীমা ফরজ! তাকবীরে ইন্তিকালিয়া তথা উঠা বসার তাকবীর সুন্নাত। যা রুকু সেজদায় যাওয়া ও উঠার সময় বলা হয়ে থাকে। তাকবীরে জায়েদা তথা অতিরিক্ত তাকবীর। যেমন ঈদের সালাতের ছয় তাকবীর। ইত্যাদি হলো তাকবীরে জায়েদা। এসব তাকবীর হল ওয়াজিব। আর সালাতের শুরুতে যে তাকবীর বলে সালাতে প্রবেশ করা হয়, সেটি হলো তাকবীরে তাহরীমা এটি ফরজ। যা ইমাম মুক্তাদীকে দিতেই হবে।

2979 views Answered

Related Questions

Next steps