খু্ব সহজে ঠান্ডা লেগে নাক দিয়ে পানি পড়তে থাকে । প্রতিকার আছে কি?
2 Answers
সাধারণত যেসব ভাইরাসের জন্য এসব হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল রাইনোভাইরাস। আপনি পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করুন এবং রাতে যথেষ্ট পরিমাণে ঘুমান।এছাড়া কুসুম কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করতে পারেন,আদা চা খেতে পারেন।প্রথমেই এন্টিবায়োটিক নিতে যাবেন না। যদি এন্টিবায়োটিক এর দরকার হয় তাহলে রেজিস্টার চিকিৎসক এর পরামর্শ নিয়েই সেবন করুন।টমেটো, বাঁধা কপি, মূল শশা দিয়ে বেশি বেশি সালাদ ও ভিটামিন সি যুক্ত ফল খাবেন।এছাড়া তুলসি গাছের পাতা ট্যাবলেট কিংবা ক্যাপসুলের চেয়ে বেশি কার্যকর। প্রাকৃতিক এই প্রতিষেধককে ছেঁচে রস বের করে সকাল বিকাল খাবেন। আবহাওয়া জনিত কারণে অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা হলে এটি নিজের থেকেই সেরে যাবে।
অল্পতেই ঠান্ডা লেগে কাশী সর্দি হওয়া মূলত এলার্জী জনিত সমস্যা। এর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো ভাবেই ঠান্ডা না লাগে। আর আপনি নিকস্থ স্বাস্থ্য কম্প্লেক্স এ গিয়ে ডাক্তার দেখাতে পারেন। কারণ ঔষধ সেবনে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy