2 Answers
এটি করা সুন্নাত। ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন নামাযে বসতেন তখন ডান হাত (ডান) হাঁটুতে রাখতেন, (ডান হাতের) বৃদ্ধাঙ্গুলের পার্শ্ববর্তী আঙ্গুল (তর্জনী) উত্তোলন করতেন এবং তা দিয়ে দু’আ করতেন এবং বাঁ হাত বাঁ হাঁটুর উপর বিছিয়ে রাখতেন। সহীহ্। ইবনু মাজাহ-(৯১৩), মুসলিম। ফুটনোটঃ এ অনুচ্ছেদে আবদুল্লাহ ইবনু যুবাইর, নুমাইর ‘আল-খুযাঈ, আবূ হুরায়রা, আবূ হুমাইদ ও ওয়াইল ইবনু হুজর (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে, আবূ ‘ঈসা বলেনঃ ইবনু উমারের হাদীসটি হাসান গারীব। আমরা শুধু উল্লেখিত সনদেই এ হাদীসটি জেনেছি। নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী এবং তাবিঈগণ তাশাহ্হুদ পাঠের সময় ইশারা করা পছন্দ করেছেন। আমাদের সঙ্গীরা এ কথাই বলেছেন। জামে' আত-তিরমিজি, হাদিস নং ২৯৪ হাদিসের মান: সহিহ হাদিস সোর্স: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy