2 Answers
আপনার সমস্যাটি এলার্জি থেকেই হচ্ছে বলে আমি মনে করছি। এলার্জি পুরোপুরিভাবে নির্মুল করা কষ্টসাধ্য, চিকিৎসার মাধ্যমে একে দমিয়ে রাখা যায় কেবল।উত্তম হবে আপনি চক্ষু চিকিৎসক এর পরামর্শ নিন এবং আই ড্রপ ব্যবহার করুন। এছাড়া নিম্নের উপায় গুলি মেনে চলতে পারেন: ১.চোখে বরফ থেরাপি করবেন প্রতিদিন দুইবার। ২.ঠান্ডা জলের ঝাপ্টা দিবেন। ৩. ডাবের পানি তুলো তে নিয়ে চোখে ম্যাসাজ করুন প্রতিদিন একবার হলেও। ৪.এলার্জিযুক্ত খাবার খাবেন না। ৫.এক কাপ জলে সামান্য মধু দিয়ে মিশ্রণটি ভাল করে ফুটিয়ে নিন এবং কিছুটা ঠাণ্ডা হলে তাতে গোপালজল মিশিয়ে চোখে মাসাজ করুন প্রতিদিন দুইবার। ৬.প্রয়োজনে চিকিৎসক এর পরামর্শ নিন। ৭.ভিটামিন সি যুক্ত খাবার বেশি খাবেন।
এটি আপনার এলার্জির কারনে হতে পারে তাই চক্ষু বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিয়ে ঔষধ খাবেন। আপনি চোখে পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করবেন। চোখে ঘন ঘন হাত দিবেন না। বাইরে গেলে চোখে যেন ধুলাবালি না যায় তার জন্য চশমা ব্যবহার করবেন। যে সব খাবারে এলার্জি হয় সেই সকল খাবার কয়েক দিন এড়িয়ে চলুন। চোখে এলার্জির সমস্যায় সব সময় সচেতন থাকুন। আপনার চোখ পরিস্কার এর জন্য ড্রপ ব্যবহার করতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy