1 Answers
মেডিটেশন আসলে সোজা বাংলা ধ্যান করা। আর এটি ইসলামে অবশ্যই জায়েজ আছে। ইসলামে সাধারণত সেসকল জিনিসকেই নিষিদ্ধ করা হয় যা ক্ষতিকর। যেগুলো মানুষের উপকার করে তাতে কখনোই ইসলাম নিষেধাজ্ঞা দেয় না, বরং করতে উৎসাহিত করে। মেডিটেশন করে মানুষের মানসিক এবং শারীরিক উভয়ে উন্নতি সাধিত হয়। মন প্রফুল্ল হয় এবং কাজে ফ্রেশনেস আসে। এছাড়া মেডিটেশনে ধর্ম নিয়ে ভাবলে আল্লাহর সাথে নৈকট্যও বাড়ে। এ সম্পর্কে ইসলামে কোনো দলিল নেই যে করা যাবে কি যাবে না। কোনো কিছু সম্পর্কে নিষেধাজ্ঞা না থাকলে স্বাভাবিকভাবে তা জায়েজই ধরে নেওয়া হয়। তবে আমাদের নবি(স) হেরা গুহায় ধ্যানমগ্ন থেকে আল্লাহর নৈকট্য লাভ করেছেন। এটিও এক প্রকার মেডিটেশন বলা যায়। সর্বোপরি মেডিটেশন বিষয়ক কোনো নিষেধাজ্ঞা নেই, সুতরাং মেডিটেশন করতে কোনো সমস্যা নেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy