ইসলামী নাশিদ বিটবক্সিং করা হলে সেটি হালাল হবে কি?
ইসলাম ধর্মে গান বাজনা সম্পূর্ণ হারাম জানার পর থেকে গান বাদ দিয়ে ওয়াজ, আল-কোরআন বা নাশিদ শুনি। কিন্তু কথা হচ্ছে যে অনেক নাশীদ গায়ক “voice only” টার্মে নাশিদের সাথে সাথে বিটবক্সিংটাও এমনভাবে করে যে, শুনলে প্রায় মিউজিকই মনে হয়।
আমার প্রশ্ন হচ্ছে যে, এইসব “voice only” বিটবক্সিংওয়ালা নাশিদ কি হালাল?
2597 views
1 Answers
বাদ্য-বাজনা শোনা না-জায়েয। তাই হামদ-নাতের সাথে যদি এমন কিছু যুক্ত করা হয় যা বাদ্য-বাজনা সৃষ্টি করে তাহলে ঐ হামদ-নাত শোনা জায়েয হবে না। এ ছাড়া হামদ-নাত ও গজলের সাথে বাদ্য-বাজনা যুক্ত করা বেয়াদবিও বটে। তাই এ থেকে বিরত থাকা কর্তব্য।
উল্লেখ্য যে, যারা হামদ-নাত বা ইসলামী ধাঁচের গজল পরিবেশন করবে তাদের দায়িত্ব হল এতে স্বাতন্ত্র্য বজায় রাখা এবং এতে গানের উপাদান থেকে মুক্ত রাখা।
সূত্র: সহীহ বুখারী, হাদীস ৫৫৯০; সুনানে আবু দাউদ, হাদীস ৩৬৮৫; মুসতাদরাকে হাকেম, হাদীস ৬৯০৮; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৪৫; ফাতহুল কাদীর ৬/৪৮১; আলবাহরুর রায়েক ৭/৮৮; ইসলাম আওর মূসিকী, মুফতী মুহাম্মাদ শফী রাহ.
2597 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy