3 Answers

জি চুমু দেয়া যাবে তবে উত্তেজিত হওয়ার আশঙ্কা থাকলে চুমু দেওয়া  মাকরুহ।



রোজা অবস্থায় স্ত্রীর ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুম্বন করা অথবা তার শরীরের সাথে শরীর লাগানোতে রোজার কোন ক্ষতি
হবেনা। কেননা আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ
রাসূলুল্লাহ (সাঃ) রোজা অবস্থায় স্ত্রীদেরকে চুম্বন
করতেন এবং তাদের সাথে বিনোদন করতেন। তবে
তিনি আপন প্রবৃত্তি নিয়ন্ত্রনে তোমাদের চেয়ে
অধিক শক্তিশালী ছিলেন। (বুখারী ও মুসলিম)
3212 views Answered

সিয়াম রাখা আবস্থায় স্তীকে চুমা খাওয়া যাবে না ।এতে পবিএতা নষ্ট হবে।

3212 views Answered

যদি সাওম অবস্থায় স্বামী তার স্ত্রীকে সহবাস ব্যতীত চুমো দেয় বা আলিঙ্গন করে তবে তা জায়েয। এতে সাওমের কোন অসুবিধা হয় না। কেননা নবী করীম (সাঃ) সাওম অবস্থায় স্ত্রীকে চুম্বন করতেন, আলিঙ্গন করতেন। আয়েশা রা: থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সা. রোযা অবস্থায় (স্ত্রীকে) চুমু দিতেন এবং আলিঙ্গন করতেন। কিন্তু আপন (জৈবিক) চাহিদা পূরণের ক্ষেত্রে তিনি ছিলেন তোমাদের মধ্যে সবচে’ বেশি নিয়ন্ত্রণ ক্ষমতার অধিকারী। [বুখারী ১৮৪১ মুসলিম ১১২১] তবে এতে যদি সহবাসে লিপ্ত হয়ে পরার আশঙ্কা থাকে তবে তা মাকরূহ হবে। আর জুম্বন বা আলিঙ্গনের কারণে যদি বীর্যপাত হয়ে যায় তবে দিনের বাকি অংশ সাওম অবস্থায় থেকে পরে সাওমের কাজা আদায় করবে।  


সুত্র:এখানে

3212 views Answered

Related Questions

Next steps