1 Answers
সাধারণত মাথাব্যথার কারণগুলো হলো ক্লান্তি, পর্যাপ্ত ঘুমের অভাব, মানসিক চাপ, ঔষধের প্রতিক্রিয়া, সর্দি, সাইনুসাইটিস, মাথায় আঘাত, দাঁতের রোগ, খুবই ঠাণ্ডা পানীয় বা খাবার খুব দ্রুত খেয়ে ফেলা ইত্যাদি।তাছাড়া ধূমপান, মদ্যপান, মাদকাসক্তি, অনিয়মিত ও অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন, রোদ বা অতিরিক্ত গরম আবহাওয়া, অতিরিক্ত শারীরিক-মানসিক পরিশ্রম, ক্ষুধার্ত থাকা,ইত্যাদিও মাথাব্যথার কারণ।
মাথা ব্যাথার প্রতিকার হিসাবে খেতে পারেন চা-কফি। চা বা কফিতে উপস্থিত ক্যাফিন মাথা যন্ত্রণা কমাতে ভালো কাজ করে। আর কালো চায়ে আদা-লবঙ্গ ও মধু মিশিয়ে খেলে মাথা যন্ত্রণায় আরাম পাওয়া যায়।তাছাড়া নিয়মিত পর্যাপ্ত পানি পান করুন,কখনো খালি পেটে থাকবেন না,খুব কড়া গন্ধ, যেখান থেকে মাথা ব্যথা হতে পারে সেখান থেকে দূরে থাকুন,মোবাইল বা কম্পিউটারের পর্দা থেকে নির্দিষ্ট সময় অন্তর কিছুক্ষণের জন্য বিশ্রাম নিন,নিয়মিত হালকা শরীরচর্চা করুন,এসবেও মাথা ব্যথা না কমলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy