2 Answers
হজ্জ ও ওমরাহ পালনের
ক্ষেত্রে মাথা মুন্ডন করা অথবা সমস্ত
চুল খাটো করা ওয়াজিব (বুখারী
হা/১৭২৯; মুসলিম হা/১৩০১;
মিশকাত হা/২৬৩৬)। রাসূলুল্লাহ
(ছাঃ) বিদায় হজ্জের দিন হালাল
হওয়ার সময় মাথা মুন্ডনকারীদের জন্য
দু’বার, অন্য বর্ণনায় তিনবার এবং চুল
খাটোকারীদের জন্য একবার দো‘আ
করেছিলেন (বুখারী হা/১৭২৭,
মুসলিম হা/১৩০৩, মিশকাত
হা/২৬৪৮-৪৯)। বিদায় হজ্জের
সময় জনৈক ব্যক্তি এসে বললেন, হে
আল্লাহর রাসূল! আমি মাথা মুন্ডনের
আগেই ত্বাওয়াফে এফাযাহ করেছি।
জবাবে রাসূল (ছাঃ) বললেন, তুমি
মাথা মুন্ডাও অথবা চুল খাটো কর, কোন
দোষ নেই’ (তিরমিযী হা/৮৮৫,
মিশকাত হা/৮৮৫)। ইবনু ওমর (রাঃ)
বলেন, বিদায় হজ্জের সময় রাসূল
(ছাঃ) ও তাঁর কিছু সাথী মাথা মুন্ডন
করেছিলেন এবং কিছু সাথী চুল খাটো
করেছিলেন (মুত্তাফাক্ব আলাইহ,
মিশকাত হা/২৬৪৬)। ইবনু আববাস
(রাঃ) বলেন, মু‘আবিয়া (রাঃ) আমাকে
বলেছেন যে, আমি মারওয়াতে কাঁচি
দ্বারা রাসূলুল্লাহ (ছাঃ)-এর চুল
ছেটেছি’ (মুত্তাফাক্ব আলাইহ,
মিশকাত হা/২৬৪৭)। এ ঘটনা ছিল
৮ম হিজরীতে মক্কা বিজয়ের পরে
হোনায়েন যুদ্ধ থেকে ফেরার পথে
ওমরাহ কালে (ফাৎহুলবারী
হা/১৭৩০-এর ব্যাখ্যা দ্রঃ)।
আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাঁর
রাসূল-এর স্বপ্ন বাস্তবায়ন করেছেন।
তোমরা অবশ্যই মসজিদুল হারামে
প্রবেশ করবে আল্লাহর ইচ্ছায়
নিরাপদে। তোমাদের কেউ মস্তক
মুন্ডনকারী হিসাবে ও কেউ চুল
খাটোকারী হিসাবে...’ (ফাৎহ ২৭)।
অতএব যে কোন একটি করা ওয়াজিব।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy