1 Answers
আপনি নিয়মিত এই পিল সেবন করাতে প্রেগন্যান্ট হবেন না। আসলে ইমকন-১ পিল হলো ইমার্জেন্সি পিল যা অনিরাপদ সহবাস করার ৭২ ঘন্টার মধ্যে ১ টি পিল সেবন করতে হয় আপনি ভুল করেছেন এই ইমার্জেন্সি ইমকন-১ পিল নিয়মিত সেবন করায়। আপনি এই পিল সেবন করেছেন স্বল্পমেয়াদী সুখি পিলের মত যা আপনার সেবন করা ঠিক হয় নি।
এই ইমার্জেন্সি ইমকন-১ পিল একের অধিকহারে সেবন করলে নিয়মিত মাসিক অনিয়মিত হয়। সেইসাথে
-
পেটে ব্যথা।
-
মাথা ব্যথা,মাথা ঘোরা।
-
বমি বা বমি বমি ভাব।
-
পেটে মোচড় দেওয়া।
-
মাসিকে অনিয়ম।
-
স্তন অস্বস্তি।
-
মাসিকে অধিক রক্তক্ষরন।
-
শরীর লেলিয়া পরা বা দুর্বল লাগা।
- কারো কারো ক্ষেত্রে মাসিক ২/১ সপ্তাহ পিছিয়ে যেতে পারে, কারো আগেও হয়ে যায়। তবে এই সব গুলো উপসর্গ সবার ক্ষেত্রে একসাথে দেখা নাও দিতে পারে।
১টি ইমার্জেন্সি সেবন করলে মাসিক ২/১ সপ্তাহ পিছিয়ে যায় সে ক্ষেত্রে আপনি নিয়মিত সেবন করেছেন তাই মাসিকে অনিয়ম হয়েছে । অপেক্ষা করুন মাসিক হবে। আর কখনোই এই পিল সেবন করবেন না। মাসিক হওয়ার জন্য কোন পিল সেবন করবেন না।
যেহেতু আপনি বাচ্চা নিতে চাচ্ছেন না সেক্ষেত্রে স্বল্পমেয়াদী জন্মবিরতিকরণ ফেমিকন পিল খেতে পারেন। যা অবশ্যই আগে নিয়ম জেনে নিবেন। কোন পিল নিয়মের বাইরে সেবন করবেন না।
তবে আপনি প্রেগন্যান্সি টেস্ট করতে পারেন স্ট্রিপ কাটি দিয়ে।
ধন্যবাদ।
2877 views
Answered