আমি চারার ব্যাবসা করতে চাই,এই ব্যাবসার পদ্বতি কি কি?
আমি কুচি চারার ব্যাবসা করতে চাই,অর্থাৎ-বীজ থেকে চারা তৈরি করে তা বাজারে বিক্রি করতে চাই,এর জন্য বেড তৈরি দরকার,আরো কি কি করতে হবে,একটু বিস্তারিত বলুন।
2812 views
1 Answers
চারার ব্যবসা শুরু করার আগে পর্যাপ্ত মূলধন ও সঠিক জায়গার প্রয়োজন|জাগয়াটা হতে হবে রোদ্র ও ছায়াযুক্ত|বড় কোন গাছের নিতে এবং পাশে রোদ্রের জন্য ফাঁকা জায়গা থাকতে হবে| উন্নত জাতের সব ধরণের বীজ সংগ্রহ করতে হবে|বীজ থেকে চারা উৎপাদনের জন্য পলিব্যাগ ও ছোট টব থাকতে হবে|এতে চারা উৎপাদন ও পরিবহন সহজসাধ্য| একেক প্রজাতির চারার জন্য আলাদা বেড তৈরী করতে হবে|নার্সারীতে পানি সেচের সহজ ব্যবস্থা থাকতে হবে|আর নার্সারী রাস্তার ধারে হওয়া সবচেয়ে ভালো|
2812 views
Answered