2 Answers
স্বামী-স্ত্রী একত্রে জামাত করে নামাজ আদায় করতে পারবে।তবে খেয়াল রাখতে হবে স্বামীর পা আগে রাখবে আর স্ত্রীর পা পিছনে অর্থাৎ পায়ের গোড়ালি যেন সমান সমান রাখা না হয়,তাহলে জামাত করা সহিহ হবে। কিন্তু যদি একসঙ্গে দাঁড়ায় দুজনের পা সমান ভাবে রাখে তাহলে নামাজ হবেনা। প্রমাণঃ আদ্দুররুল মুখতার ১ম খন্ড 572 পৃঃ আর বাহরুর রায়েক 1ম খন্ড 261পৃঃ
অনেক সময় বাসায় নামাজ পড়তে তাই, এক সাথে নামায পড়াতে কোন সমস্যা নেই। বাকি সওয়াব বেশি হবে এমন কোন কথা নেই। জামাত করার ক্ষেত্রে লক্ষ্যণীয় হয়, স্বামী সামনে দাঁড়াবে আর স্ত্রী পিছনে দাঁড়াবে। একদম সমান সমান দাঁড়াবে না। যদি একদম বরাবর দাঁড়ায় তাহলে নামায হবে না। যদি স্বামীর পায়ের গোড়ালীর পিছনে দাঁড়ায়, তাহলেই ইক্তিদা সহীহ হবে। المرأة إذا صلت مع زوجها في البيت إن كان قدمها محل أقدام الزوج لا تجوز صلاتهما بالجماعة، وإن كان قدمها خلف قدم الزوج إلا أنها طويلة تقع رأس المرأة في السجود قبل رأس الزوج جازت صلاتهما؛ لأن العبرة للقدم، (الدر المختار، كتاب الصلاة، باب الامامة-1/572، البحر الرائق، كتاب الصلاة، باب الامامة-1/261، الفتاوى التاتارخانية، كتبا الصلاة، الفصل السابع فى بيان مقام الامام والمأموم-1/622) والله اعلم بالصواب উত্তর লিখনে লুৎফুর রহমান ফরায়েজী পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy