ঠোঁটের যত্নে করনীয় কি?

আমার ঠোট প্রায় সারাবছর অতিমাত্রায় শুষ্ক থাকে।শীতকাল আসলে তো একটু পর পর মেরিল ইউজ করতে হয়।চামড়া ঊঠে প্রায় ই।ফলে ঠোঁটের রঙ কালো হয়ে যাচ্ছে দিনদিন।এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার  কোন স্থায়ী সমাধান আছে কি?
2989 views

4 Answers

লেবুর রসের সাথে চিনি অথবা মধু মিশিয়ে ঠোঁটে লাগান। এতে ঠোঁটের মৃত কোষ দূর হবে। এছাড়া রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন ঠোঁটে। পাশাপাশি প্রচুর পানি খাবেন।

2989 views Answered

ঠোটে একটি মাইকোরাল জেল ব্যবহার করুন। তাহলে আপনার ঠোঁটের শুষ্ক ভাব চলে যাবে।  দাম মাত্র ৬০।  আমার ব্যবহৃত। 

2989 views Answered
ঠোঁটেরশুষ্ক যত্নে: * ঠোঁট শুষ্ক হওয়ার আগেই ইমোলিয়েন্ট, পেট্রোলিয়াম জেলি, কোল্ডক্রিম ইত্যাদি ঠোঁটে ব্যবহার করা প্রয়োজন। * যথাযথ লিপস্টিকও কিন্তু ঠোঁটের শুষ্কতা প্রতিরোধ করে।তবে এক্ষেত্রে লিপস্টিকের উপাদান সম্পর্কে নিশ্চিত হতে হবে। ভিটামিন সমৃদ্ধ ও অয়েলবেসড লিপস্টিক ঠোঁটের জন্য ভালো। তবে লিপস্টিক ব্যবহারে ঠোঁটের ক্ষতি হলে সঙ্গে সঙ্গে তা ব্যবহার বন্ধ রাখুন। * প্রয়োজনে যে টুথপেস্ট ব্যবহার করছেন তা বদলে ফেলুন। লক্ষ্য রাখবেন, সাদা রঙের টুথপেস্ট সাধারণত ভালো হয় ঠোঁটের জন্য। * অবশ্যই সাবান ও ফেসওয়াশ ঠোঁটে লাগাবেন না। * সিগারেট খাওয়া থেকে বিরত থাকুন। *পেট্রোলিয়াম জেলি বা ভেসলিন ব্যবহার করুন। যতক্ষণ বাড়িতে থাকবেন ঠোঁটে ভেসলিন লাগাবেন। এছাড়া সূর্যমুখী তেল ঠোঁটের জন্য খুব ভালো। এটা দিনে কয়েকবার ব্যবহার করতে পারেন। রাতে ভেসলিন লাগাতে ভুলবেন না।
* ঠোঁট বারবার জিভ দিয়ে ভেজাবেন না বা ঠোঁট কামড়াবেন না। * ঠোঁটের মেকআপ ওঠাবার জন্য তুলোয় ভেসলিন লাগিয়ে আলতো ঘসে তুলবেন। কখনো লিপস্টিক লাগানো অবস্থায় ঘুমাতে যাবেন না। * ভিটামিন, প্রচুর সবুজ শাক-সবজি ও ফল খাবেন।
2989 views Answered

আপনি ভেসলিন ক্রিম টা ঠোটে ব্যাবহার করতে পারেন এই ক্রিম টা ঠোট এর ত্বক কে নরম রাখে যার ফলে ঠোট ফাটে না বা কোন প্রকার চামড়া উঠে না।

2989 views Answered

Related Questions

Next steps