2 Answers
এটা এলার্জির কারনে হতে পারে ,সাধারণত কোনো খাবার বা নতুন কোনো খাবার খেলে যদি এলার্জি/চুলকানি হয় তা লক্ষ্য করা জরুরি এবং সেই খাবার এড়িয়ে চলতে হবে. যেমন - সামুদ্রিক মাছ , চিঙড়ি , বাদাম, গরুর মাংস , ডিম. ধুলামুক্ত রাখতে চেষ্টা করুন। ঘেমে গেলে দ্রুত কাপড় পাল্টে ফেলবেন। যদি রোদে গেলে চুলকানি বেড়ে যায় তাহলে ফুলহাতা জামা পড়বেন, ছাতা এবং sun screen ব্যবহার করবেন। ত্বক যাতে শুষ্ক না হয় এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে. শুষ্ক ত্বকে চুলকানি বেশি হয়। যদি চুলকানি বেশি হয় তাহলে ডাক্তার এর সাথে যোগাযোগ করতে হবে। চুলকানির সাথে যদি শ্বাসকষ্ট থাকে , শরীর ফুলে যায় , রাশ থাকে তাহলে ডাক্তার এর সাথে দ্রুত যোগাযোগ করতে হবে । আপনার গোসলের পানিতে কোন সমস্যা আছে কিনা পরীক্ষা করে দেখুন। পানি অপরিস্কার থাকলেও পানি থেকে চুলকানি হতে পারে। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy