হজ্জ্বে অবস্থানের সময় স্বপ্নদোষ হলে গোসলের সুযোগ না থাকলে পবিত্র হবার উপায় কি?

হজ্জ্বে অবস্থানকালে স্বপ্নদোষ হতেই পারে।যদি গোসলের  সময় সুযোগ না পাওয়া যায়,তাহলে নামাজ পড়া ইত্যাদি করার জন্য পবিত্র হওয়ার উপায় কি?রেফারেন্স দিয়ে উত্তর দিবেন প্লিজ।
2737 views

1 Answers

গোসল ছাড়া-ও পবিত্র হবার একটি উপায় আছে তায়াম্মুম এর মাধ্যমে। তবে তা শর্ত সাপেক্ষে।


কোরআনের বানীঃ- যদি পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর। [সুরা আন নিসা, আয়াত-৪৩]


হাদিসে পাওয়া যায় নাপাক ব্যক্তি পানি না পেলে তায়াম্মুম করবে।


আবু যার (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূল (সাঃ) বলেনঃ পবিত্র মাটি মুসলমানদের জন্য পবিত্রতাকারী, যদিও সে দশ বছর ধরে পানি না পায়। যখন সে পানি পাবে তখন নিজের শরীরে যেন পানি পৌছায়। এটাই তার জন্য উত্তম। [সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ১২৪] 


2737 views Answered

Related Questions

Next steps