ধূমপান পরিত্যাগ করার সহজ উপায় কি?
আমি দীর্ঘ ১ বছর যাবৎ ধূমপানে আসক্ত. আমি চাইলেও এটাকে করতে পারতেছিনা
কোনো সহজ উপায় আছে কি এটাকে পরিত্যাগ করার বা আমার এখন কি করা উচিত ?
6 Answers
আপনার যখন ধুমপান করার নেশা জাগবে তখন আপনি ধর্মীয় কাজে লেগে যান সেটা হতে পারে হাদিস বা কোরআন পড়তে পারেন।আর ধৈর্য বা মনোবলের কোন বিকল্প নেই এতে।
ধুমপানের মারাত্মক কুফল সম্পর্কে জানুন। নিজে থেকে বিরত থাকার চেষ্টা করুন। যাদের সাথে আপনি ধুমপান করে থাকেন, তাদের সাথে সময় কম কাটানোর চেষ্টা করুন। তাদেরকে বলুন আপনি সত্যিই ধুমপান করতে চান না। একবারে না ছাড়াতে পারলে আপনি ধুমপানের মাত্রা কমিয়ে দিন। নামাজ পড়ুন, আল্লাহকে ভয় করুন। ধুমপানের ইচ্ছা জাগলে হাটাহাটি করুন। পড়াশুনার মনোযোগ দিন, ঘৃণা জাগিয়ে তুলুন ধুমপানের দিকে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি নিজে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হোন আর ধুমপান করবেন না কোন অবস্থাতেই। নিজে বিরত থাকলে এমনিতেই বাদ দিতে পারবেন।
প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই সফল হন। সেরকম কিছু কৌশল নিচে উল্লেখ করা হলো-
ধুমপান সাস্থের জন্য ব্যাপক ক্ষতিকর। তারপরো এটা ত্যাগ করা খুবই কঠিন। আপন চাইলেই এক দিনে এটা ছাড়তে পারবেন না। ধীরে ধীরে সিগারেট খাওয়ার মাত্রাটা কমিয়ে আনুন। এবং সিগারেট ধরানোর সময়েই অর্ধেক ভেঙ্গে ফেলে দিন। এতে করে আপনার সিগারেট খাওয়া হবে অর্ধেক। এরপর মানুষ সাধারনত রাতে খাওয়ার পর সিগারেট বেশি খায়। রাতে খাওয়া শেষে একগ্লাস দুধ খান।এরপর দেখবেন সিগারেট তেতো লাগবে।খাওয়ার ইচ্ছা থাকবে না আর। পকেটে সবসময় চুইং গাম রাখুন। সিগারেট এর নেশা জাগলে একটা চুইং গাম মুখে নিয়ে চিবোতে থাকুন। আস্তে আস্তে দেখবেন বদঅভ্যাসটি কাটিয়ে উঠতে পেরেছেন । ধন্যবাদ।
মা - বাবা পরিবার পরিজনকে ভালবাসুন।
আর উপলব্ধি করতে শিখিন জিনিসটা খারাপ। তখন দেখবেন আপনি আস্তে আস্তে ছেড়ে দিবেন।
আর সবথেকে বড় কথা নিজেকে ভালবাসুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy