2 Answers
মিনোক্সিডিলঃ মিনোক্সিডিল বাংলাদেশী কম্পানির তৈরি দুইটি কনসেনট্রেশন পাওয়া যায়। যথা- (১) পুরুষের জন্য- Minoxidil 5% Topical solution এবং (২) মেয়েদের জন্য- Minoxidil 2% Topical solution । বাংলাদেশী কম্পানির তৈরি এই ঔষধ দুটি মাত্র ৩৯৫ থেকে ৬০০ টাকার মধ্যে পাওয়া যাবে আর বিদেশি কম্পানির তৈরি ঔষধ মাত্র ১০০০ থেকে ১৮০০ টাকার মধ্যে পাওয়া যাবে। তবে বাংলাদেশী কম্পানির তৈরি ঔষধ মিনোক্সিডিল টপিক্যাল সলিউশন অত্যন্ত মান সম্মত। এটি নিশ্চিন্তে বা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। বাংলাদেশের দুটি ঔষধ কম্পানি এই মিনোক্সিডিল টপিক্যাল সলিউশন মাথায় নতুল চুল গজানোর জন্য তৈরি করে। কম্পানি দুটির ঔষধ চিত্রসহ দেখানো হলঃ (ক) Ziska Pharmaceuticals Ltd তৈরি করে Trugain নামে। (মূল্য- ৩৯৫ টাকা) (খ) Incepta Pharmaceuticals Ltd তৈরি করে XENOGROW নামে। (মূল্য- ৬০০ টাকা) ((দেশী পন্য কিনে ও ব্যবহার করে হউন ধন্য)) এ ঔষধ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবহার করুন। আপনার মাথার যে অংশে কম চুল বা টাক রয়েছে সেখানে প্রতিদিন ২ বার মিনোক্সিডিল ম্যাসেজ বা মাখতে হবে। এ ম্যাসেজ করার দুই সপ্তাহের মধ্যে নতুন চুল গজাতে শুরু করবে। আর ভালো ফলাফলের জন্য অন্ততঃ চার মাস অপেক্ষা করতে হবে। এটা গড়ে ৪০% (পড়ে যাওয়া পুরাতন চুলের ৪০%) নতুন চুল গজাতে সাহায্য করে এবং এ ঔষধের ব্যবহার চালিয়ে যেতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy