1 Answers
চাশতের নামায বা সালাতুদ-দুহার নামায হচ্ছে, এক প্রকারের নফল নামায, যার ওয়াক্ত সূর্যদয়ের কিছু পর থেকে শুরু হয়ে দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত থাকে । এই নামায আদায় করলে অনেক ফযিলত পাওয়া যায়।
→আল্লাহর রসূল (সাঃ) বলেন, *“যে ব্যক্তি ফজরের নামায জামাআতে পড়ে, অতঃপর সূর্যোদয় অবধি বসে আল্লাহর যিকর করে তারপর দুই রাকআত নামায পড়ে, সেই ব্যক্তির একটি হজ্জ ও উমরার সওয়াব লাভ হয়।”*
বর্ণনাকারী বলেন, আল্লাহর রসূল (সাঃ) বললেন, *“পরিপূর্ণ, পরিপূর্ণ, পরিপূর্ণ।” অর্থাৎ কোন অসম্পূর্ণ হজ্জ-উমরার সওয়াব নয় বরং পূর্ণ হজ্জ-উমরার সওয়াব।*
(তিরমিযী, সুনান, সহিহ তারগিব ৪৬১নং)
→স্বালাতুয-যুহা বা চাশতের নামাযের সময় শুরু হয় সূর্য যখন দর্শকের চোখে এক বর্শা (এক মিটার) পরিমাণ উপরে ওঠে। অর্থাৎ সূর্য ওঠার মোটামুটি ১৫ মিনিট পরে এই নামায পড়া যায়। (আলমুমতে’, শারহে ফিক্হ, ইবনে উষাইমীন ৪/১২২) আর শেষ হয় সূর্য ঢলার আগে। তবে উত্তম হল, সূর্য পূর্বাকাশে উঁচু হওয়ার পর যখন মাটি গরম হতে শুরু করবে তখন এই নামায পড়া। মহানবী (সাঃ) বলেন, *“সূর্য উঠে গেলে তারপর নামায পড়। কারণ, এই (সূর্য মাথার উপর আসার আগে পর্যন্ত) সময় নামায কবুল হয় এবং তাতে ফিরিশ্তা উপস্থিত থাকেন।”* (আহমাদ, মুসনাদ, ইবনে মাজাহ্, সুনান,হাকেম, মুস্তাদরাক, জামে ৬৬৩নং)