7 Answers
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ الصِّيَامُ جُنَّةٌ فَلاَ يَرْفُثْ وَلاَ يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا
আবূ হুরায়রা (রাঃ)
আল্লাহ্র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সিয়াম ঢাল স্বরূপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মত কাজ করবে না। যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায়, তাকে গালি দেয়, তবে সে যেন দুই বার বলে, আমি সওম পালন করছি। ঐ সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ, অবশ্যই সওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ্র নিকট মিসকের সুগন্ধির চাইতেও উৎকৃষ্ট, সে আমার জন্য আহার, পান ও কামাচার পরিত্যাগ করে। সিয়াম আমারই জন্য। তাই এর পুরস্কার আমি নিজেই দান করব। আর প্রত্যেক নেক কাজের বিনিময় দশ গুণ।
সহিহ বুখারী, হাদিস নং ১৮৯৪
হাদিসের মান: সহিহ হাদিস
আল্লহতায়ালা বলেন __রোজা আমার জন্য আমি নিজে আর প্রতিদান দিবো ।। -------আল হাদিস (কুদছি) রোযাদারের জন্য আল্লাহ্ র বিশেষ পুরষ্কার আছে।
মহান আল্লাহ বলেন রোজা আমার জন্য এর প্রতিদান আমি নিজেই দিবো।
হাদিসে কুদ্সীতে ইরশাদ হয়েছে, 'রোজা আমার জন্যে, আমি নিজেই এর পুরস্কার দেবো অথবা এর পুরস্কার আমি নিজেই।' আল্লাহ্ রাব্বুল আলামিনের কথা রাসূল পাক (দঃ)-এর মুখে প্রকাশ_ এ ধরনের হাদিসকে হাদিসে কুদ্সী বলা হয়। এ ধরনের হাদিসের গুরুত্ব অপরিসীম। আল্লাহ্ পাক বলেছেন, রোজা আমার। এ কথার মর্মার্থ ব্যাপক। মোজাহেরে হক ব্যাখ্যা গ্রন্থে এর সাতটি তাৎপর্য বর্ণনা করা হয়েছে। একটি হলো, রোজা আমার অর্থাৎ রোজার এমন কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য ইবাদতে নেই। তাই এর সওয়াবের পরিমাণ আল্লাহ্ ব্যতীত কেউ করতে সক্ষম নয়। এ জন্যেই তিনি নিজের ইচ্ছেমতো বেশুমার পুরস্কার নিজ হাতেই দেবেন। ফেরেস্তাদের হাতে এ দায়িত্ব ন্যাস্ত করা হবে না। (মিরকাত)
আর আরেকটি ব্যাখ্যা হচ্ছে, রোজা আমার (আল্লাহ্র) সিফাত। পানাহার ও প্রবৃত্তিমুক্ত জাত একমাত্র আমার। সুতরাং রোজাদার এই গুণে গুণান্বিত হলে তার অন্য কোনো পুরস্কার নয় বরং আমি নিজেই তার পুরস্কার। এখানে মালের চেয়ে মালিকের প্রাধান্য দেয়া হয়েছে। অন্যান্য ইবাদতে জান্নাত, কাউছার, হুর, গেলমান ইত্যাদি পুরস্কার আর রোজাতে স্বয়ং খোদা পুরস্কার। ইহাই এই হাদিসে কুদ্সীর তাৎপর্য।
সুত্র:ইন্টারনেট
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy