যদি কোন ব্যক্তি রমজান মাসের কাজা রোজা পরবর্তীতে রাখে এবং তা কোনক্রমে ভেঙে যায় তবে তার ঐ রোজার কাফফারা শরীয়তের হুকুম কি?
ধরুন রমজান মাসের একটি রোজা আমার ভেঙে গেছে। রমজানের পরবর্তীতে আমার কাজা রোজাটি ভেঙ্গে যায়। এখন আমার করনীয় কি ?
3064 views
2 Answers
আমার জানামতে, কাযা রোযা ভঙ্গ হওয়াতে কোনো কাফফারা আসবে না। যেমনি কাযা নামায ভঙ্গ হলে, কোনো কিছু হয় না। বরং আবার পড়ে নিলে হয়। ঠিক তেমনি আপনার কাযা রোযা ভঙ্গ হওয়াতে কোনো সমস্যা হবে না এবং কাফফারাও আসবে না।
3064 views
Answered
ভেঙ্গে গেছে। এতটুকু দিয়ে বুঝা যাবে না।
কি কারণে কিভাবে ভাঙলেন তাও জানতে/জানাতে হবে।
একটির জন্য একটি তো রাখতেই হবে, সেটি নিশ্চিত।
অবস্থা বুঝে এর কাফফারা ওয়াজিব হবে (১+৬০=৬১ টি রোযা রাখতে হবে।)
৬০ হচ্ছে কাফফারা, ১ হচ্ছে কাযা।
৬০ টি এক টানা রাখতে হবে। মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় বিরতি পাবে। এছাড়া কোন কারণে একটি ছুটে গেলে আবার প্রথম থেকে গননা শুরু করতে হবে।
বিস্তারিত জানার জন্য রোযার কাযা ও কাফফারা বিষয়গুলো ভালভাবে অধ্যয়ন করুন।
3064 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy