2 Answers
লাল ও হরিদ্রা বর্ণের খেজাব লাগানো সর্বসম্মত মতানুসারে জায়েজ।
জিহাদের ময়দানে কালো খেজাব ব্যবহার করা জায়েজ। এটিও সর্বসম্মত মত।
কিন্তু অন্য সময় কালো খেজাব ব্যবহার করা যাবে কি না? এ বিষয়ে ফুক্বাহায়ে কেরামের মাঝে মতভেদ আছে।
আমভাবে ফুক্বাহাদের মতে তা মাকরূহ। কিন্তু ইমাম আবু ইউসুফ রহঃ এর মতে স্ত্রীকে খুশি করতে মাকরূহ হওয়া ছাড়াই জায়েজ।
হযরত থানবী রহঃ তার “ইমদাদুল ফাতওয়া” এর ৪/২১৩ এ প্রথমে যে ফাতওয়াটি লিখেছেন সেটির সারকথা এটাই।
এরপর তিনি তার কিতাবে কোথাও মাকরূহে তাহরীমী আবার আবার কোথাও হারামও বলেছেন।
মুফতী আযীযুর রহমান রহঃ ও ফাতাওয়া দারুল উলুম দেওবন্দের মাঝে এ বিষয়ে চারটি জবাব দিয়েছেন। ফাতাওয়া দারুল উলুম দেওবন্দের ১৬/২৪০-২৪১ এ যে চারটি জবাব দিয়েছেন, এর প্রথম তিনটির জবাবে বলেছেন, “কালো খেযাব অধিকাংশ মাশায়েখদের নিকট মাকরূহ এবং কতিপয় মাশায়েখ মাকরূহ না হবার প্রবক্তা।
মোটকথা হল,এ থেকে বিরত থাকাই উত্তম। বিস্তারিত জানতে এখানে দেখুন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy