মাসবুক সালাত আদায়ের নিয়মটা সহজভাবে বলবেন কি?

হাদীসের আলোকে জানতে চাই।
2770 views

2 Answers

ঈমামের সাথে শেষ নামায পর্যন্ত শরীক থাকবে।ঈমাম যখন সালাম ফিরাবে,মাসবূক তখন সালাম ফিরাবে না,দাড়িয়ে যাবে।এবং ছুটে যাওয়া রাকাতগুলো এভাবে পড়বে যেন সে নামায সবেমাত্র শুরু করেছে।যেমনঃ কেউ এক রাকাত নামায না পেলে,ঈমাম সালাম ফেরানোর পর দাড়িয়ে প্রথমে ছানা,আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ এবং সূরা ফাতিহা পড়ে অন্য সূরা মিলাবে।এভাবে প্রত্যেক নামাযের ছুটে যাওয়া রাকাত পূর্ন করতে হবে। তথ্যসূত্রঃ তা'লীমুল ইসলাম ৪র্থ খন্ড।৫৩ পৃষ্ঠা।

2770 views Answered

যদি কোন ব্যক্তি রুকু পায় তাহলে সে সেই রাকাত পেয়েছে বলে ধর্তব্য হবে। সে হিসেবে ঐ ব্যক্তি যত রাকাতে রুকু পায়নি সেগুলো আদায় করবে। এক্ষেত্রে নিয়ম হল, সে ইমামের সাথে নামাযের শেষ পর্যন্ত শরীক থাকবে। এরপর ছুটে যাওয়া রাকাত আদায় করবে। যদি দুই রাকাত বিশিষ্ট নামায হয় তাহলে সে ছুটে যাওয়া প্রত্যেক রাকাতে ছুরা মিলাবে। আর যদি তিন রাকাত বা চার রাকাত বিশিষ্ট নামায হয় তাহলে তার ছুটে যাওয়া রাকাতগুলোর প্রথম দুই রাকাতে সূরা মিলাবে। ছুটে যাওয়া বাকি রাকাতে সূরা মিলাবে না।

2770 views Answered

Related Questions

Next steps