3 Answers

হ্যাপ্লয়েড বলতে বোঝায় ডিপ্লয়েড ও পলিপ্লয়েড জীবের দেহকোষে প্রাপ্ত মোট ক্রোমজোমের অর্ধেক সংখ্যক অনন্য (unique) ক্রোমোজোম বিশিষ্ট। এটি “n” দ্বারা প্রকাশ করা হয়।

জীবের পুরুষ বা স্ত্রী জননকোষ হ্যাপ্লয়েড হয়ে থাকে। এছাড়াও সকল ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া পর্বের অধিকাংশ প্রাণীদের জীবনের অধিকাংশ সময়কাল জুড়েই হ্যাপ্লয়েড অবস্থা দেখতে পাওয়া যায়। অনিষিক্ত ডিম থেকে পুরুষ মৌমাছি ও পিপড়া জন্মায় বিধায় এরাও হ্যপ্লয়েড হয়ে থাকে।

ডিপ্লয়েড জীবের জনন কোষের (পুরুষ বা স্ত্রী) নিউক্লিয়াস এক সেট ক্রোমোজোম বিশিষ্ট হয়ে থাকে যা ঐ জীবের হ্যাপ্লয়েড অবস্থা তথা হ্যাপ্লয়ডি (Haploidy)। যেমন রুই মাছের দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা ২৫ জোড়া যার প্রতিটি জোড়া থেকে একটি করে ক্রোমোজোম নিয়ে এক সেট ক্রোমোজোম গঠিত হয় এবং প্রতিটি জোড়া থেকে অপর ক্রোমোজোমটি নিয়ে অপর এক সেট ক্রোমোজোম গঠিত হয়।

#আর একটি অপত্য কোষ নিউক্লিয়াস হতে দুই সেট ক্রোমোজোম বিশিষ্ট হলে তাকে ডিপ্লয়েড বলে।একে 2n দ্বারা প্রকাশ করা হয়

11029 views Answered

কোষের নিউক্লিয়াস দুই সেট ক্রোমোজোম বিশিষ্ট হলে তাকে ডিপ্লয়েড কোষ বলে। একই ভাবে কোন জীবের অধিকাংশ কোষের নিউক্লিয়াস দুই সেট ক্রোমোজোম বিশিষ্ট হলে তাকে হ্যাপ্লয়েড জীব বলা হয়। মাছ, মানুষ ইত্যাদির মত অধিকাংশ সুকেন্দ্রিক কোষবিশিষ্ট প্রাণীই ডিপ্লয়েড ধরণের অর্থাৎ এদের অধিকাংশ কোষের নিউক্লিয়াসে দুই সেট ক্রোমোজোম উপস্থিত যার একসেট বাবার কাছ থেকে এবং অপর সেট মায়ের কাছ পেয়ে থাকে। যেমন রুই মাছের দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড অর্থাৎ 2n = ২×২৫=৫০টি (দুই সেট, প্রতি সেটে ২৫টি), অতএব এর জনন কোষের ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড অর্থাৎ এক সেট তথা ২৫টি।

11029 views Answered

হ‍্যাপ্লয়েড হল একসেট ক্রোমোজোম ,আর ডিপ্লয়েড হলো দুই সেট ক্রোমোজোম । যেমন মানুষের দেহকোষে ৪৬ টি ক্রোমোজোম থাকে । এর ২৩ টি আসে পিতা থেকে, আর ২৩ টি আসে মাতা থেকে। সুতরাং এখানে দুই সেট ক্রোমোজোম থাকে, অর্থাৎ এটি ডিপ্লয়েড। আবার মানুষের জনন কোষে 23 টি ক্রোমোজোম থাকে । এটি একসেট ক্রোমোজোম, অর্থাৎ হ‍্যাপ্লয়েড । হ‍্যাপ্লয়েডকে n দ্বারা প্রকাশ করা হয় আর ডিপ্লয়েডকে 2n দ্বারা প্রকাশ করা হয় ।

11029 views Answered

Related Questions

Next steps