2 Answers
রাসায়নিক সমীকরণ রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য রাসায়নিক সমীকরণ ব্যবহার করা হয় ৷ অর্থাৎ সমীকরণ হল রাসায়নিক সর্টহ্যান্ড ( Chemical Shorthand ) ও কোনো রাসায়নিক প্রক্রিয়াকে রসায়নের ভাষায় প্রকাশ ৷ রাসায়নিক সমীকরন লেখার নিয়ম 1. রাসায়নিক বিক্রিয়া যে সকল পদার্থ নিয়ে শুরু হয় তাদেরকে বিক্রিয়ক ( Reactant ) এবং যে সকল পদার্থ উৎপন্ন হয় তাদেরকে উৎপাদ (Product) বলে ৷ রাসায়নিক সমীকরণে বিক্রিয়কসমূহকে বামপাশে এবং উৎপাদ সমূহকে ডানপাশে লিখে মাঝখানে সমান (=) অথবা অ্যারো( → ) চিহ্ন দেয়া হয় ৷ 2. বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক এবং একাধিক উৎপাদ থাকলে তাদেরকে (+) চিহ্ন দিয়ে লেখা হয় ৷ 3. সমীকরনের বামপাশে বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা এবং ডানপাশে একই মৌলের পরমাণু সংখ্যা সমান করা হয় ৷ বিক্রিয়ক এবং উৎপাদ ভিন্ন যৌগ হলেও তা অভিন্ন মৌলের পরমাণুর সমন্বয়ে গঠিত হয় ৷ এতে ভরের সংরক্ষণ নীতি অনুসরণ করে ৷ 4. বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থা যৌগের ডানপাশে নিচে প্রথম বন্ধনীর মধ্যে লেখা হয় ৷ যৌগের ভৌত অবস্থা কঠিন (Solid) হলে (s), তরল (Liquid) হলে (l) এবং গ্যাসীয় (Gasious) হলে (g) লেখা হয় ৷ বিক্রিয়ক এবং উৎপাদ হিসেবে কোনো যৌগের জলীয় দ্রবণ (Aquous solution) থাকলে (aq) লেখা হয় ৷ সাম্যাবস্থা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সময়ের সাথে এক সময় বিক্রিয়ার সম্মুখবেগ ও পশ্চাৎবেগ সমান হয়। এ অবস্থা কে রাসায়নিক সাম্যাবস্থা বলে। যদিও সাম্যাবস্থার ধারণা বিজ্ঞান বহুল ব্যবহৃত হচ্ছে, রসায়ন এর ক্ষেত্রে একে এভাবে বলা হয় যে , সাম্যাবস্থা তখনই হয় যে অবস্থায় কোন রাসায়নিক এর বিভিন্ন ধরণের গঠন সম্ভব হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে, বিভিন্ন যৌগের একটি মিশ্রণ যারা একজন আরেকজন এর সাথে বিক্রিয়া করতে পারে অথবা যখন একটি যৌগ একাধিক অবস্থায় থাকতে পারে সেটাই সাম্যাবস্থা। শক্তি বস্তুর শক্তি হচ্ছে ঐ বস্তু মোট যতখানি কাজ করতে পারে।
রসায়নের সমীকরণ সাধারণত একটি বিক্রিয়ায় কি ঘটে তারই সংক্ষিপ্ত রূপ । তাই বিক্রিয়ক এবং উৎপাদ নিয়েই রসায়নের সমীকরণ গঠিত হয়। যেমনঃ 2H2 + O2 -------> 2H2O (পানি) এখানে H এবং O বিক্রিয়ক এবং H2O(পানি) উৎপাদ । এখানে এই সমীকরণ দ্বারা বোঝানো হচ্ছে যে, হাইড্রোজেন(বিক্রিয়ক) ও অক্সিজেন(বিক্রিয়ক) মিলে পানি(উৎপাদ) গঠিত হয়েছে। তাই রসায়নে সমীকরণ লেখার নিয়ম হচ্ছে বিক্রয়ক গুলো বামদিকে থাকবে এবং উৎপাদ -----> চিন্হের ডান দিকে থাকবে। তবে যদি কোনো প্রভাবক থাকে তাহলে তা -----> চিন্হের উপরে বসবে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy