3 Answers
বড় একটা পেঁয়াজ কেটে নিয়ে পিষে রসটা ছেকে নিন।সাথে গোলাপজল মেশাতে পারেন।এবার এই মিশ্রনটি চুলে ও চুলের গোড়ায় লাগান।ভালো ফল পেতে সপ্তাহে দুইবার ব্যবহার করুন।আশা করি বুঝাতে পেরেছি।
-দৈনিক একশটি পর্যন্ত চুল পড়া স্বাভাবিক। কিন্তু একশটির বেশি চুল পড়লে সেটি আসলেই চিন্তার বিষয় হিসেবে দেখা দেয়। নতুন চুল গজাতে পেঁয়াজের রস বেশ কার্যকর।
পেঁয়াজের রসে সালফার নামক উপাদান রয়েছে যা মাথার তালুর রক্ত চলাচল বৃদ্ধি করে হেয়ার ফলিক তৈরি করে নতুন চুল গজাতে সাহায্য করে। পেঁয়াজের রস এবং মধুর তৈরির প্যাক নতুন চুল গজানো পাশাপাশি চুল পড়াও রোধ করে।
যা যা লাগবে:-
০১:- ১টি পেঁয়াজ
০২:- মধু
০৩:- এসেনশিয়াল অয়েল (ইচ্ছা)
যেভাবে তৈরি করবেন:-
-প্রথমে পেঁয়াজ খোসা ছড়িয়ে পরিষ্কার করে নিন। এরপর পেঁয়াজ কুচি করে নিন।
-পেঁয়াজ কুচি ব্লেন্ডারে ব্লেন্ড করে রস বের করে নিন।
-পেঁয়াজ থেকে এর রস আলাদা করে ফেলুন।
-পেঁয়াজের রসের সাথে এক-দুই চা চামচ মধু মিশিয়ে নিন।
-আপনি চাইলে পেঁয়াজের দুর্গন্ধ দূর করতে এতে এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন।
-এর সাথে গোলাপ জল অথবা লেবুর রস ব্যবহার করতে পারেন।
যেভাবে ব্যবহার করবেন:-
১। এই মিশ্রণটি হাতের আঙ্গুলে নিয়ে মাথার তালুতে ম্যাসাজ করুন।
২। এবার মাথাটি প্লাস্টিক ক্যাপ অথবা শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে দিন। সারা রাত অথবা কমপক্ষে ৩০ মিনিট এটি মাথায় রাখুন।
৩। পরে শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন।
কার্যকারিতা:-
পেঁয়াজের রসের সালফার ত্বকে কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে নতুন চুল গজাতে সাহায্য করে। এতে অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান আছে যা মাথার তালুকে বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে।
সপ্তাহে ২/৩ বার পেঁয়াজের রস ব্যবহারে এটি মাথার তালুর বিভিন্ন সমস্যা যেমন ফাঙ্গাস, খুশকি,
ইনফেকশন দূর করে। এটি সব ধরণের চুলের অধিকারীরাই ব্যবহার করতে পারেন। এক গবেষণায় দেখা গেছে যে পেঁয়াজের রস চুল পড়া রোধ করে এর সাথে খুশকি এবং মাথার তালুর ইনফেকশন দূর করে থাকে। শুধু তাই নয় অল্প বয়সে চুল পাকা রোধ করবে পেঁয়াজের রস।
আসলে এটা প্রাচীনকাল থেকে ব্যবহার করা হতো,কিন্তু ব্যাপারটা আসলে শরীরের হরমন গত,বিভিন্ন কারনে চুল পড়তে পারে,তবে বেশির ভাগ ক্ষেত্রে দেখা গেছে পিয়াজ এর রসে চুল গজায় না।অনেকে একে হজমে সাহায্যকারী হিসেবে চিহ্নিত করেছেন।আপনি যদি চুল গজাতে চান তাহলে Minoxidil 2% বা 5% এর সলুইশন লাগাতে পারেন। এই উপাদান আপনার চুল গজাতে সাহাজ্য করবে, তবে ব্যাবহারের ক্ষেত্রে সর্তক থাকতে হবে,কেননা এই উপাদান ব্যাবহারে কোন ক্ষতি না থাকলেও হালকা অস্থায়ী চুলকানি দেখা দিতে পারে আর এই ব্যাবহার ৩ থেকে ৬ মাস করতে হয়। TrueGain,Splendora,Rogain ব্যবহার করে দেখতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy