1 Answers
সাধারণভাবে বলতে গেলে ব্লগ এবং ওয়েবসাইট এরমধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য হল এর পরিবেশনায় অর্থাৎ ফরমেটে। এছাড়া ব্লগ এবং ওয়েব সাইটের মধ্যে অনেক কিছুরই মিল রয়েছে। কিন্তু এদের মধ্যে কিছু উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। আর সেটি হল কনটেন্ট তৈরি এবং সেটা publishing এর ক্ষেত্রে।
ওয়েব সাইটের পার্থক্যমূলক বৈশিষ্ট্য:
- বিষয়বস্তু স্ট্যাটিক।
- আনুষ্ঠানিক / পেশাদার।
- ইন্টারঅ্যাক্টিভিটি নেই, কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন রয়েছে।
- লেনদেনগত।
- পণ্য অথবা পরিষেবা সম্পর্কে যোগাযোগ ব্যবস্থা
- প্রায় সবারই একটি ওয়েবসাইট আছে। প্রকৃতপক্ষে, এটি আজ ব্যবসায়ের একটি আবশ্যকীয় উপাদান।
ব্লগের পার্থক্যমূলক বৈশিষ্ট্য:
- কন্টেন্ট রেগুলার আপডেট হয়।
- পেশাদার না।
- ইন্টারঅ্যাক্টিভিটি বিদ্যমান।
- তথ্যমূলক এবং শিক্ষনীয়।
- ব্লগ সবার প্রয়োজন হয় না।
সব ব্লগই আসলে ওয়েবসাইট, কিন্তু সব ওয়েবসাইটকে ব্লগ বলা যায় না। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন লিঙ্কে গিয়ে যা ভিজিট করেন সবগুলোই এক একটা ওয়েবসাইট। ব্লগ হচ্ছে অনলাইন ডায়েরির মতো। এখানে বিভিন্ন বিষয়ে নিজের ইচ্ছামত একজন ব্লগার লিখে থাকেন। সাধারণত একটি পেজে বিভিন্ন লেভেল এবং ক্যাটাগরিতে ভাগ করে লেখা হয় ব্লগে। সাধারণ ওয়েবসাইটে বিভিন্ন পেজে লেখা হয়। যেমনঃ এই Banglahub কিন্তু একটা ওয়েবসাইট যেটাতে ব্লগ আছে। ব্লগের লেখাগুলো এক পেজে সাজানো থাকে এবং সর্বশেষ লেখা সবার উপরে দেখা যায়। কমেন্ট বক্সে অন্যরা কমেন্টও করতে পারে।