E cap বা ডেকাসন সেবন করলে কি মানুষ মোটা হয়? একজন আমাকে বললেন, তাকে নাকি ডাক্তার পরামর্শ দিয়েছিলো। তাই আমিও জানতে চাই, বিস্বয়ে তো ডাক্তার আছেন। যদি এ দুটা কাজ না করে তাহলে কোনটা সেবন করলে মোটা হবো? স্বাস্থ্য বাড়ানোর জন্য গত দু বছর থেকে চেষ্টা করে যাচ্ছি কিন্তু সু ফল পাচ্ছি না।
3141 views

1 Answers

E cap হচ্ছে ভিটামিন ই শ্রেণীর ক্যাপসুল|এটি সেবনে ভিটামিন ই এর ঘাটতি ও অভাবজনিত সমস্যা দুর করে|তবে মোটা হওয়ার জন্য ভূমিকা রাখে না| আর Decason আসলে মোটা হওয়ার সুসহনীয় ওষুধ নয়|এর পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে মানুষের খাদ্যের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যায়|বেশি খাদ্য গ্রহণের ফলে সাময়িক মোটা দেখায়|ডেকাসন খাওয়া ছেড়ে দিলে আবার রোগা হয়ে যায়| এই শ্রেণীভুক্ত ওষুধে প্রচুর সাইট ইফেক্ট আছে|হার্ট, লিভার, কিডনি দূর্বল করে দেয়|রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়|যৌন শক্তি কমিয়ে দেয়|রক্তে দূষিত পদার্থের পরিমাণ বাড়িয়ে দেয়|তাই ভুলেও মোটা হওয়ার জন্য ডেকাসন খাওয়া উচিত নয়|বরং প্রতিদিনের খাদ্য তালিকায় পুষ্টিকর,সূষম ও ভিটামিনসমৃদ্ধ খাদ্য রাখুন স্বাস্থ্যের উন্নতি ঘটবে|

3141 views

Related Questions