ভুলক্রমে স্ত্রী দুধ মুখে গেলে করণীয় কি?
2 Answers
স্বামীর জন্য বৈধ তার স্ত্রীর স্তনবৃত্ত চোষণ করে উত্তেজনা বৃদ্বি করা । এ ক্ষেত্রে যদি স্ত্রীর দুধ তার পেটে চলে যায় তাহলে তাতে কোন প্রকার ক্ষতি হবেনা এবং স্ত্রী তালাক হয়ে যায় না । তবে স্ত্রীর দুধ পান করা স্বামীর জন্য হারাম হবে ।
স্বামীর জন্য স্ত্রীর দুধ পান করা হারাম ও কবীরা গুনাহ। তাই স্বামী-স্ত্রীর বিশেষ মুহূর্তে হোক বা অন্য যে কোন অবস্থাতেই হোক না কেন স্ত্রীর স্তন মুখে নেওয়ার সময় খুবই সতর্ক থাকতে হবে, যাতে কোন অবস্থাতেই স্ত্রীর দুধ পেটের ভিররে চলে না যায়। এরপরও যদি তা পান করে ফেলে, তা হলে এ কাজটি হারাম ও মারাত্মক গুনাহের কাজ হবে।
(তবে এ কারণে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্কের মধ্যে কোন সমস্যা হবে না। বা তাদের বিবাহ বিচ্ছেদ হবে না)
কিন্তু কাজটি যেহেতু অন্যায় ও মরাত্মক গুনাহের কাজ হয়েছে, তার এর জন্য খাস দিলে তাদের উভয়কে তাওবা ইস্তিগফার করতে হবে এবং ভবিষ্যতে যেন এমন আর না হয়, সেজন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে।
স্ত্রীর স্তন চোষার ফলে যদি দুধ বেরিয়ে মুখে চলে আসে (অনিচ্ছাকৃত বা ভুলক্রমে) তাহলে সে দুধ “কণ্ঠনালী”তে যাওয়ার পূর্বেই ফেলে দিতে হবে, যেহেতু স্ত্রীর দুধ পান করা স্বামীর জন্য হারাম। আর স্ত্রীর স্তন চোষার ফলে যেহেতু দুধ বেরিয়ে তাহলে স্বামীকে এটা করা ছেড়ে দিতে হবে। এর পরিবর্তে স্ত্রীর কাম উত্তেজনা জাগাতে তাঁর স্তন লেহন করে উত্তেজনা জাগাতে পারেন। স্ত্রীর দুধ পান করার ব্যতিত স্তন লেহন, টিপুনি, মর্দন, চুম্বন করা জায়েয আছে।
তথ্যসূ্ত্রঃ
ফাতাওয়া শামী ৬/৫৬৭, ফাতাওয়া আলমগীরী ১/৩৪২, ৩/২০৯, ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ ৬/৪৪৭।
সমাধান দিয়েছেন,
মুফতী মাহবুব হাসান
মুহাদ্দিস, মাদ্রাসায়ে হালিমাতুস সাদিয়া রা. ঢাকা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy