2 Answers
কিটক্যাট ৪.৪.২ এবং ললিপপ ৫.০ দুটো ভিন্ন এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এর পার্থক্য বিশাল। কারণ ললিপপে এসে গুগল এন্ড্রয়েডকে ভিন্নরূপে তুলে ধরেছিল। কারণ আগের ভার্শন থেকে এটা অনেকটা ভিন্ন + এডভান্সড। এতে অনেক জোরালো সিকিউরিটি প্রদান করা হয়েছিল যা আগের ভার্শন গুলোতে করা হয়নি। আর এর পার্থক্যটা বহু তাই লিখে শেষ করা যাবেনা।
কিটক্যাটের চেয়ে ললিপপে যেসব সুবিধা রয়েছেঃ
১ : নোটিফিকেশন বারে ফ্লাশ লাইট -
এন্ডয়েড ললিপপের নোটিফিকেশন বারে ফ্লাশ লাইট আইকন থাকবে। অর্থাৎ , কোন থার্ড পার্টি App ইন্সটল করা ছাড়াই আপনি iOS এর মতো নোটিফিকেশন বার থেকে ফ্লাশ লাইট অন করতে পারবেন। কিন্তু কিটক্যাট - এ এই সুবিধা ছিল না।
• ২ : চার্জ সংক্রান্ত br /> এন্ডয়েড ললিপপের সবচেয়ে বড় সুবিধা হলো এতে ব্যাটারি চার্জ হতে যে সময় লাগবে তা দেখা যাবে। তাছাড়া ব্যাটারি ইনফো থেকে ছোট্ট গ্রাফে ব্যাটারির রির্পোট দেখা যাবে। এন্ডয়েড কিটক্যাট - এ এই সুবিধা ছিল না।
• ৩ : একাধিক প্রোফাইল / ব্যবহারকারী -
আমার মনে হয় যে এটা সবারই অনেক প্রয়োজনীয়।অনেক সময় পরিবারের সদস্য এবং আত্মীয়কে মোবাইল দিতেহয়। কিন্তু অনেকেই ব্যাক্তিগত কিছু বিষয় ফোনে রাখেন! এর মাধ্যমে উইন্ডোজের মতো আলাদা আলাদা ইউজার ফোনটি চালাতে পারবে।
• ৪ :লুকানো ফ্ল্যাপি বার্ড -
বিশ্বাস করেন আর না করেন ললিপপের ফ্ল্যাপি বার্ড খেলে আপনি বিশাল মজা পাবেন। Settings > About phone > Android version কয়েকবার ট্যাপ করেই আপনি গেমটি খেলতে পারবেন! !
• ৫ : নোটিফিকেশন প্যানেল -
এন্ডয়েড ললিপপের নোটিফিকেশন বার সবচেয়ে সহজ ও সুন্দর করে বানানো হয়েছে। আপনার ফোন লক থাকা অবস্থায়ও আপনি নোটিফিকেশন চেক করতে পারবেন।এটি বন্ধ করতে - Settings – Sound and Notification – When device is Locked – Don’t show notifications at all - এ গিয়ে টিক মার্ক (√) দিন।
• ৬ : ট্রাস্টেড প্লেস ফিচার ও স্মার্ট লক -
এর মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট স্থানে ফোন আনলক রাখতে পারেন। যেমন - আপনি আপনার বাসার লোকেশান সেট করে ওখানে ফোন আনলক রাখতে পারেন। যেভাবে চালু করবেন - Settings – Security – Smart Lock
• ৭ : নতুন ডিজাইনের সফট্ কি -
ললিপপের সফট্ কি গুলো অত্যন্ত ছোট এবং আটোসাটো। যা এটিকে স্টাইলিশ করে তুলেছে!
• ৮ : মাল্টিটাস্কিং -
ললিপপের মাল্টিটাস্কিং এক নতুন মাত্রা যোগ করেছে।কোন app ওপেন করা ছাড়াই এর ডিটেইলস আপনি দেখতে পারবেন।
• ৯ :কোন বিশেষ app - কে অগ্রাধিকার -
এন্ডয়েডের বিরক্তিকর ব্যাপার হলো অনবরত নোটিফিকেশন! ! এই সুবিধার মাধ্যমে আপনি কোন বিশেষ app -এর নোটিফিকেশন চালু রাখতে পারেন!
• ১০ : কাস্ট স্ক্রিন -
এটি দিয়ে আপনি মোডেম / টিভি কার্ড দিয়ে "STREAM" করতে পারবেন . . . . কিটক্যাটে এটা থার্ড পার্টি app দিয়ে করতে হতো . . .
এছাড়া আরো বহু সুবিধা রয়েছে। এবং পার্থক্য তো বলে শেষই করা যাবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy