1 Answers
সিটি কর্পোরেশন বাংলাদেশের মহানগর সমূহের স্বায়ত্তশাসন ব্যবস্থার একক। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ ( ২০০৯ সনের ৬০ নং আইন ) অনুসারে বর্তমানে সিটি কর্পোরেশন গঠনের জন্য ৮ টি শর্ত পুরণ করতে হয়। ১. বিদ্যমান পৌর এলাকার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৩,০০০ জন। ২. স্থানীয় আয়ের উৎস বাৎসরিক ৫ কোটি টাকা। ৩. প্রস্তাবিত এলাকায় শিল্প প্রতিষ্ঠান। ৪. বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। ৫. ভৌত অবকাঠামোগত সুবিধা যা ভবিষ্যতে সম্প্রসারণ। ৬. বিদ্যমান পৌরসভার বার্ষিক আয় ন্যূনতম ১০ কোটি টাকা। ৭. আয়তন কম্পক্ষে ২৫ বর্গ কিলোমিটার ও ৮. সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার বিষয়ে অনুকূল জনমত।
সরাসরি নাগরিকদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি মেয়র যিনি সিটি কর্পোরেশনের প্রধান। অনেকেই মেয়রকে নগরপিতা বলে থাকেন। মেয়রকে সহযোগিতা করার জন্য রয়েছে সরাসরি নাগরিকদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি তথা কাউন্সিলরগণ। প্রতিটি ওয়ার্ড থেকে একজন কাউন্সিলর নির্বাচিত হন এবং প্রতি ৩ টি ওয়ার্ড থেকে একজন মহিলা কাউন্সিলর নির্বাচিত হন।
পৌরসভা বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ব্যবস্থায় প্রশাসনের স্বায়ত্বশাসিত গুরুত্বপূর্ণ একক। পৌরসভা আইন ২০০৯ অনুসারে বাংলাদেশের কোন এলাকাকে পৌরসভা ঘোষণা করা যেতে পারে যদি ঐ এলাকার ১. তিন চতুর্থাংশ বা শতকরা ৭৫ ভাগ লোক অকৃষজ পেশায় নিয়োজিত থাকে। ২. শতকরা এক তৃতীয়াংশ বা ৩৩ ভাগ লোক অকৃষিজ পেশায় নিয়োজিত থাকে। ৩. জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১,৫০০ জনের অধিক হয়। এবং ৪. ঐ এলাকার মোট জনসংখ্যা ৫০,০০০ জনের কম হবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy