1 Answers
ফাইটো হরমোন ক্যাটালিষ্ট একটি জৈব অনুঘটক যা মাটির জৈব উপাদানকে খাদ্য রসে পরিণত করে। এটি মটি ও এর যৌগসামূহের সাথে সমঞ্জস্য রক্ষাকারী ক্যাটলিষ্ট। বাংলাদেশের বিজ্ঞানী ডঃ আবদুল কালেক ফাইটো হরমোন ক্যাটালিষ্ট উদ্ভাবন করেন। জমিতে একাধিক উচ্চ ফলনশীল ধান উৎপাদনের ফলে জমির জৈবক ক্রিয়া ব্যাহত হচ্ছে। আর কৃত্রিম রাসযনিক সারের প্রয়গের ফলে মাটির অনুজীবসমূহ ধংস্ব হচ্ছে। ফলে মাটির স্বাভাবিক জৈবিক ক্ষমতা , পানি ধারন ক্ষমতা ও ক্ষয় প্রতিরোধ ক্ষমতার অসামঞ্জস্য দেখা দেয়। মূল কথা রাসয়নিক সার ব্যবহারে পরিবেশের ভারসম্য বিনষ্ট হয়। কিন্তু ফাইটো হরমোন ক্যাটালিষ্ট ব্যবহারে মাটির কোন ক্ষতি হয় না বরং ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। মাটির প্রাকৃতিক গুণাবলী ও পরিবেশর স্বাভাবিক অবস্থা অক্ষুন্ন রাখে। রাসয়নিক সার ব্যবহারে খরচ পড়ে বিঘা প্রতি ৩০০-৪০০ টাকা অন্যদিকে ফাইটো হারমোন ক্যাটলিষ্ট ব্যবহারে খরচ পড়ে মাত্র ১০০-১৫০ টাকা ফসলের ফলন ও হয় বেশি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy