2 Answers

Best answer মাথা ধরা বা মাথাব্যথার প্রকৃত কারণ এখনো সঠিকভাবে জানা যায়নি। তবে দেখা গেছে যে মাথার খুলির মধ্যের রক্তনালিগুলো (ধমনী বা শিরা) যদি বেশি প্রসারিত হয় অথবা মসিত্মষেকর আবরণী পর্দাগুলোর মধ্যে যে রক্তনালিগুলো আছে সেগুলোতে যদি কোনো কারণে টান লাগে অথবা কপাল, মুখমণ্ডল, চোখ, ঘাড় ইত্যাদির মাংসপেশিগুলোর মাত্রাতিরিক্ত পরিশ্রম হয় বা ওইসব জায়গায় কোনো প্রদাহ হয় তবে মাথা ধরে। মাথা ধরা তাই কোনো অসুখ নয়। এটা একটা লক্ষণ। তাই মাথা ধরা সারানো অর্থাৎ বরাবরের জন্য মাথা ধরা বন্ধ করা সম্ভব নয়। বাজারে প্রচলিত বিভিন্ন বেদনা নিরোধক ওষুধ ব্যবহারে সাময়িকভাবে মাথাব্যথা থেকে রেহাই পেতে পারি, কিন্তু এতে মাথা ধরার মূল কারণগুলো দূর করা সম্ভব নয়। মাথা ধরা সারার জন্য যেসব ওষুধ পাওয়া যায়, সেগুলো অনেক সময়েই অন্য অনেক ক্ষতিকারক পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তাই এসব ওষুধ বেশি ব্যবহার করা ঠিক নয়। সাময়িক উপশমের জন্য প্যারাসিটামল বা অ্যাসপিরিন টেবলেট, দুএকটা খাওয়া যেতে পারে। তবে এগুলো খালি পেটে খাওয়া উচিত নয়।

4527 views Answered

অধিকাংশ ক্ষেত্রে যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার কারণ। মার্কিন বিশেষজ্ঞরা বিশেষত মাইগ্রেনের সঙ্গে যৌনতার একটা বিশেষ সম্পর্ক খুঁজে পেয়েছেন ।সম্প্রতি ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটি স্কুল এন্ড মেডিসিনের এক গবেষণায় দেখা গেছে, মাইগ্রেনের রোগীরা সাধারণ মাথাব্যথার রোগীদের তুলনায় বেশি কামুক হয়। আর এ চাহিদার সঙ্গেই তীব্র মাথাব্যথার একটা যোগসূত্র রয়েছে বলে গবেষকরা ধারণা করছেন। এ গবেষণায় বোঝা যাচ্ছে মাইগ্রেন ও যৌনাকাঙ্খা মস্তিষ্কের অভিন্ন রাসায়নিক ক্রিয়াতেই ঘটে বলে জানিয়েছেন গবেষক ড. টিমথি হাওল। আরেক গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের যে অংশে বিষণ্নতার জন্ম সেখান থেকেই যৌনাকাঙ্ক্ষা ও তীব্র মাথাব্যথার জন্ম হয়।তীব্র মাথাব্যথার সঙ্গে যৌনাকাঙ্ক্ষার সম্পর্ক খতিয়ে দেখতে শিকাগোর ৬৮ জন প্রাপ্তবয়স্ক তরুণের ওপর এ গবেষণা চালানো হয়। গবেষকরা বিষয়টি নিয়ে আরো গভীর পর্যবেক্ষণ ও গবেষণা চালিয়ে যেতে ইচ্ছুক।

4527 views Answered

Next steps