1 Answers
ওমরায় মাথা মুন্ডন বা চুল ছোট করা ওয়াজিব। কেননা নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিদায় হজ্জে মক্কায় আগমণ করে তওয়াফ ও সাঈ করার পর যারা কুরবানী সাথে নিয়ে আসেনি তাদেরকে নির্দেশ দিলেন, তারা যেন মাথার চুল ছোট করে হালাল হয়ে যায়। নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর এই আদেশ ওয়াজিবের অর্থ বহণ করে। অতএব চুল ছোট করা আবশ্যক। তাছাড়া নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ৬ষ্ঠ হিজরীতে ওমরা করার জন্য গমণ করলে হুদায়বিয়া নামক স্থানে কাফেরদের দ্বারা বাধাপ্রাপ্ত হন, তখন তিনি ছাহাবীদেরকে সেখানেই মাথা মুন্ডন করার নির্দেশ প্রদান করেন। তারা নির্দেশ পালনে দ্বিধায় ভোগলে তিনি তাদের উপর রাগন্বিত হন। আর মাথার চুল ছোট করার চাইতে মাথা মুন্ডন করা উত্তম। তবে তামাত্তুকারী যদি শেষ সময়ে মক্কায় পৌঁছে, তবে ওমরা করার পর চুল ছোট করাই ভাল, যাতে করে হজ্জের সময় মুন্ডন করার জন্য মাথায় চুল পাওয়া যায়। বিষয়/প্রশ্নঃ (৫০৭) গ্রন্থের নামঃ ফাতাওয়া আরকানুল ইসলাম বিভাগের নামঃ কিতাবুল হজ্জ লেখকের নামঃ শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ) অনুবাদ করেছেনঃ আবদুল্লাহ শাহেদ আল মাদানি - আবদুল্লাহ আল কাফী
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy