1 Answers

বিদ্বানগণ বলেন, মাথা মুন্ডন করার জন্য নির্দিষ্ট কোন স্থান নেই। মক্কা বা মক্কা ছাড়া অন্য কোন স্থানে মুন্ডন করলে কোন অসুবিধা নেই। কিন্তু মাথা মুন্ডন করার উপর ইহরাম থেকে মুক্ত হওয়া নির্ভর করছে। তাছাড়া মুন্ডন করার পর বিদায়ী তওয়াফ করতে হবে। ওমরার কাজগুলোর ধারাবাহিকতা এরকমঃ ইহরাম, তওয়াফ, সাঈ, মাথা মুন্ডন বা ছোট করা এবং ওমরার কাজ শেষ করার পর মক্কায় অবস্থান করলে বিদায়ী তওয়াফ করা। কিন্তু ওমরার কাজ শেষ করে মক্কায় অবস্থান না করলে বিদায়ী তওয়াফের দরকার নেই। অতএব মক্কায় অবস্থান করতে চাইলে ওমরার কাজ শেষ করে মক্কাতেই তাকে মাথা মুন্ডন বা চুল ছোট করতে হবে। কারণ তাকে এরপর বিদায়ী তওয়াফ করতে হবে। কিন্তু তওয়াফ-সাঈ শেষ করার সাথে সাথেই যদি মক্কা থেকে বের হয়ে থাকে, তবে নিজ দেশে বা শহরে গিয়ে মাথা মুন্ডন বা চুল খাটো করতে পারে। কিন্তু সেই সময় পর্যন্ত তাকে ইহরাম অবস্থাতেই থাকতে হবে। বিষয়/প্রশ্নঃ (৫১১) গ্রন্থের নামঃ ফাতাওয়া আরকানুল ইসলাম বিভাগের নামঃ কিতাবুল হজ্জ লেখকের নামঃ শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ) অনুবাদ করেছেনঃ আবদুল্লাহ শাহেদ আল মাদানি - আবদুল্লাহ আল কাফী

2801 views Answered

Related Questions

Next steps