2 Answers

১. একটা ভাইভা শুরু হওয়ার কথা ছিল সকাল ১০ টায় l কিন্তু বিকাল ৩.০০ বেজে গেছে তবু শুরু হচ্ছে না l ক্ষুধার যন্ত্রনায় অস্থির হয়ে পড়েছিলাম l আমরা ১৫-২০ জন একসাথে l আশে-পাশে কোনো হোটেল নেই l তারপর আবার ভয় দুরে কোথাও গেলে যদি ভাইভার ডাক পড়ে l এই জন্য আর যাওয়া হচ্ছে না l তাই এক আপু সবাইকে সিঙ্গারা আর পুরি খাওয়ালো l সাথে কোক l খাওয়ার পড়ে আমি দোআ করলাম "আল্লাহ যেখানেই ভাইভা দিতে যাই, এই আপাকে যেন পাই" l এই কথা শুনে কে কত হাসতে পারে, হেসে গেল l ২. একটা ভাইভা বোর্ড-এ আমাকে প্রশ্ন করা হলো " আপনি এখন কি করছেন? আমি বললাম মাস্টার্স পড়ছি" l আপনার সাবজেক্ট গুলোর নাম বলুন তো ? সত্যি বলছি ভয় আর উত্তেজনার কারণে আমি মাস্টার্স এর সাবজেক্ট গুলোর নাম বলে শেষ করতে পারলাম না !

3543 views Answered

আমার একটা মজার অভিজ্ঞতা আছে। আমি যখন ভাইভা বোর্ডে প্রবেশ করি, স্যার আমাকে বললো তুমি কি জানো? আমি বললাম কম্পিউটারে বাংলা এবং ইংরেজি লিখতে পারি। স্যার বললো তোমার চাকুরি হবে। তারপর বললেন বলোতো মাউস এবং কিবোর্ড দিযে কি কাজ করা হয়? . . . . বুঝেন ঠ্যালা প্রশ্ন কারে কয়। আরও মজা আছে, তিনি বললেন ঠিক আছে কাল থেকে তুমি জয়েন করো। আমি বললাম স্যার আমার তো এখানো থাকা-খাওয়ার ব্যবস্থা নেই। তিনি উত্তরে বললেন আমি কি তোমাকে জামাই আদরে রাখবো নাকি? উল্লেখ্য আমি এ কথাটি বলার আগেই তিনি এই উত্তর দিলেন, যে স্যার আমি তো এখানে নতুন এসেছি তাই থাকা-খাওয়ার মতো ব্যবস্থা করে আসিনি।

3543 views Answered

Related Questions

Next steps