1 Answers

Personality and Individual Differences জার্নালে প্রকাশিতব্য এক গবেষণায় বলা হয়, ছোটখাটো বিশয়ে সবসময়ে যারা চিন্তিত থাকে, তাদের মাঝে থাকতে পারে বিশেষ এক ধরণের বুদ্ধিমত্তা।

অন্টারিওর লেকহেড ইউনিভার্সিটির আলেক্সান্ডার পেনির নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় ১২৬ জন শিক্ষার্থীকে কিছু প্রশ্নপত্র দেওয়া হয়। এর মাধ্যমে তাদের বুদ্ধিমত্তা এবং তার পাশাপাশি তারা কতটা দুশ্চিন্তাপ্রবণ সেটাও দেখা হয়। এর ফলাফল থেকে দেখা যায়, সবসময়ে কিছু না কিছু নিয়ে চিন্তিত থাকার সাথে রয়েছে উন্নত বুদ্ধিমত্তার সম্পর্ক।

তবে সম্পর্ক আছে বলেই এটা ধরে নেওয়া যাবে না যে দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি মানেই বুদ্ধিমান। তবে দুশ্চিন্তা এবং বুদ্ধিমত্তার মাঝে আগেও সংযোগ পাওয়া গেছে। এক্ষেত্রে ভার্বাল ইন্টেলিজেন্স এবং নন-ভার্বাল ইন্টেলিজেন্সের মাঝে পার্থক্য দেখা যায়। ভার্বাল ইনেটলিজেন্স সম্পন্ন বেশিরভাগ মানুষ বলেন তারা অতীতের বিভিন্ন ভুল এবং ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে চিন্তিত থাকেন। নন-ভার্বাল ইন্টেলিজেন্স সম্পন্ন মানুষেরা অন্যদের চিন্তাভাবনার গতিবিধি বেশি বুঝতে পারেন, এ কারণে তারা এসব নিয়ে তেমন চিন্তিত থাকেন না।

সংক্ষেপে এই গবেষণা থেকে বলা যায়, ভার্বাল ইন্টেলিজেন্স যাদের থাকে তারা খুঁটিনাটি নিয়ে বেশি চিন্তিত থাকেন, যাতে বেশ ভুগতে হয় তাদেরকে। তাই আপনি যদি বেশি চিন্তায় ভুগে থাকেন তবে আপনারও থাকতে পারে এ ধরণের বুদ্ধিমত্তা।

(মূল: Melissa Dahl, Huffington Post)

3456 views