1 Answers
আজকালকার আধুনিক জীবনে ক্রমশ বাড়ছে মানুষের যন্ত্র নির্ভরতা। টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোন থেকে শুরু করে ওভেন আর ওয়াশিং মেশিন পর্যন্ত সব কিছুতেই এখন আমরা যন্ত্র নির্ভর হয়ে পড়েছি। ব্যাপারটা হয়তো খারাপ নয়, তবে কোনও কোনও ক্ষেত্রে যথেষ্ট ক্ষতিকারক। যেমন ধরুন কম্পিউটার, টেলিভিশন বা মোবাইল ফোনের প্রতি আসক্তি।
শুনতে যতই সহজ মনে হোক না কেন, এই তিনটি বস্তুর আসক্তি আসলে ভয়াবহ প্রভাব ফেলতে পারে আমাদের স্বাভাবিক জীবন যাত্রায়। টেলিভিশনের প্রতি আসক্ত মানুষের যে কেবল কর্মজীবন বা লেখাপড়া ক্ষতিগ্রস্থ হয়, তা কিন্তু নয়। সেই সাথে নানান রকম স্বাস্থ্যহানির সম্ভাবনাও দেখা দেয়। ক্ষতিগ্রস্থ হতে থাকে তাঁর চোখ, দীর্ঘসময় শুয়ে-বসে থাকার কারণে বেড়ে যায় ওজন, পিঠে বা মেরুদণ্ডে ব্যথা হওয়াটাও খুব স্বাভাবিক। সেই সাথে টেলিভিশন আসক্ত মানুষ মুখোমুখি হয় নানান রকম মানসিক সমস্যার।
আসুন, জেনে নেয়া যাক টেলিভিশন আসক্তির লক্ষণগুলো।
- - আপনি কি খাওয়ার সময় টেলিভিশন দেখেন? টেলিভিশন না দেখা হলে কি আপনার খাওয়া হয় না, কিংবা খেতে একদমই ভালো লাগে না? যদি তাই হয়ে থাকে, আপনি অবশ্যই টেলিভিশন আসক্ত। মানুষের জীবনের আনন্দময় ব্যাপারগুলোর মাঝে খাওয়া একটি। টেলিভিশন দেখা ছাড়া খেটে অনাগ্রহ অবশ্যই আসক্তির লক্ষণ।
- - টেলিভিশন দেখার সময় কারো উপস্থিতিতে কি আপনি বিরক্ত হন? কিংবা ধরুন কোনও মেহমান এলে বা কোনও কাজ এসে পরলে কি আপনি বিরক্তি প্রকাশ করেন?
- - রোজ রাতেই কি টেলিভিশন দেখা শেষ করে ঘুমাতে যেতে আপনার দেরি হয়? জরুরি কাজ থাকলেও টিভি দেখা বাদ দিতে পারেন না?
- - টেলিভিশনের দুনিয়ায় যা দেখেন, দিনের নানান সময়ে কি সেসব কল্পনায় আসতে থাকে? সিনেমা/ সিরিয়ালের কাহিনী নিয়ে কি ভাবনা হয়? কি হবে পরবর্তীতে, সেইসব নিয়ে কি উৎকণ্ঠিত বোধ করেন?
- - আপনার কি এমন কোনও প্রিয় অনুষ্ঠান আছে, যেটা দেখা ছাড়া আপনার চলেই না আর নিয়মিত দেখে থাকেন? যতই জরুরি কাজ থাকুক না কেন, অনুষ্ঠানটি আপনার দেখা চাই এবং জরুরি কাজ বাদ দিয়ে হলেও সেটা আপনি দেখে থাকেন। এমন একাধিক অনুষ্ঠান আছে কি?
- - আপনি কি সিনেমা/ সিরিয়ালের অনুকরণে পোশাক পরতে ভালোবাসেন? সিরিয়াল বা সিনেমায় যা দেখায় সেটা নিজের জীবনে প্রয়োগ বা নিজের জীবনের সাথে মিলাতে ভালোবাসেন?
- - আপনি কি মাঝে মাঝেই টেলিভিশন ছেড়ে রেখেই ঘুমিয়ে পড়েন?
- - সিরিয়াল বা সিনেমায় কি হচ্ছে সেটা নিয়ে কি কাছের মানুষ বা বন্ধুদের সাথে আলাপ করেন?
- - কোনও কারণে টেলিভিশন ছাড়া থাকতে হলে আপনার কি দম বন্ধ ভাব হয়, কিংবা অস্থির লাগে? আপনি কি বিষণ্ণতায় আক্রান্ত হয়ে যান?
উপরের যে কোনও পাঁচটি প্রশ্নের জবাব যদি হ্যাঁ হয়, তাহলে নিশ্চিত রূপে জানবেন যে আপনি টেলিভিশন আসক্তিতে ভুগছেন। এবং ক্রমশ তা আপনার স্বাভাবিক জীবনযাত্রাকে বদলে দিচ্ছে। ব্যাপারটা থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে আসতে চেষ্টা করুন। এবং প্রয়োজন হলে মনঃচিকিৎসকের সাহায্য নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy