1 Answers

*শরীর কোনো কারণে অসুস্থ থাকলে বেশি রোদে বের হবেন না। যতটা সম্ভব ঘরে থাকুন। *বেশি গরমে বেশি পরিশ্রমের কাজ করতে হলে একটানা না করে মাঝে মাঝে ছায়ায়, বাতাসে বিশ্রাম নিন। *একটু পর পর পানি খান। *প্রচন্ড রোদে বাইরে বের হতে হলে ছাতা ব্যবহার করুন এবং চোখে সানগ্লাস পরুন। *মোটা কাপড় এবং সিনথেটিক কাপড়ের পোশাক এড়ায়ে চলুন। *হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন। চকমকে রং এবং টাইট পোশাক এড়িয়ে চলুন। *গরমের সময় খুব বেশি চা, কফি, অ্যালকোহল খাবেন না। *রাতে যেন ভালো ঘুম হয় সেদিকে নজর দিন। *দিনে দুবার গোসল করার চেষ্টা করুন। চুল ভালোভাব শুকান। *ঠান্ডা লাগার ধাত থাকলে ঠান্ডা পানিতে কাপড় ভিজিয়ে গা মুছে নিন। *জ্বর বা পেটের সমস্যা দেখা দিলে অতিসত্ত্বর ডাক্তার দেখান।

2842 views