1 Answers
স্বাভাবিক মাসিকের লক্ষণঃ
মেয়েদের ঋতুস্রাব প্রতি মাসেই শরীর বৃত্তীয় প্রক্রিয়ার অংশ হিসেবে ঘটে থাকে। যা সম্পূর্ণ প্রাকৃতিক। তবে অনেক সময় বিভিন্ন অনিয়ম ও সমস্যার কারণেও মাসিকের স্বাভাবিক গতি নষ্ট করে সমস্যার সৃষ্টি করে। আর সমস্যা দেখা দিলে অবশ্যই তা নিয়ে আলোচনা করা বা চিকিৎসকের স্বরণাপন্ন হতে হবে। নিচে মাসিক বা পিরিয়ডের স্বাভাবিক লক্ষণগুলো তুলে ধরা হলো:
* পেটে ব্যাথা হতে পারে;
* হালকা মাথাব্যথা হবে;
* স্তনে ব্যাথা হবে;
* ক্ষুধা লাগবে;
* শারীরিক অনুভূতি দৃঢ় হবে;
* যৌন কামনা বাড়তে পারে;
* খিটখিটে মেজাজ থাকবে;
* হালকা মাথাব্যথা হবে;
* মুখে ব্রণ হতে পারে;
* ঘুমের সমস্যা হতে পারে;
* মাঝে মাঝে বমি ভাব হতে পারে।
পরবর্তী মাসিকের মধ্যবর্তী সময়কালঃ
স্বাভাবিকভাবেই জানা যায় যে, বর্তমান মাসিক থেকে পরবর্তী মাসিকের মধ্যবর্তী সময়কাল হয়ে থাকে ২৮ দিন। তবে গবেষণায় উঠে এসেছে যে, এটি একটি ভ্রান্ত ধারণা। বর্তমান মাসিক থেকে পরবর্তী মাসিকের মধ্যবর্তী সময়কাল ২১ দিন থেকে ৩৫ দিনের মধ্যে হওয়াটা স্বাভাবিক। তবে এই সময়কাল ২১ দিনের কম এবং ৩৫ দিনের বেশি হওয়াটা অস্বাভাবিক। তবে মাসিকের ক্ষেত্রে যে কোন জটিলতায় অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের স্বরণাপন্ন হওয়ার মানসিক প্রস্তুতি থাকতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy