1 Answers
সিনক্রোনাস মোটর ও অল্টারনেটর এর মাঝে পার্থক্য
| সিনক্রোনাস মোটর | অল্টারনেটর |
| ১। সিনক্রোনাস মােটর মাঝারি গতিবেগের উপযােগী করে তৈরী করা হয়। | ১। অল্টারনেটরের গতিবেগ সিনক্রোনাস মোটরের চেয়ে বেশি। |
| ২। সিনক্রোনাস মােটরে সাধারণত স্যালিয়েন্ট পােল রােটর ব্যবহার করা হয়। | ২। অল্টারনেটরে দু রকমের রােটর ব্যবহার করা হয়। যেমনঃ ক) স্যালিয়েন্ট পােল রােটর খ) সিলিন্ড্রক্যাল রােটর। |
| ৩। এ মােটর ল্যাগিং, লিডিং ও ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে পরিচালনা করা যেতে পারে। | ৩। অল্টারনেটরে ল্যাগিং, লিডিং, ও ইউনিটি পাওয়ার ফ্যাক্টর লোডে পরিচালনা করা হলে জেনারেটেড ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ থেকে যথাক্রমে বেশি ও কম হয়ে থাকে। |
| ৪। সিনক্রোনাস মােটরকে অল্টারনেটর, যান্ত্রিক লােড বহন, পাওয়ার ফ্যাক্টর উন্নতি, সিনক্রোনাস রিয়্যাকটর হিসাবে ব্যবহার করা যেতে পারে। | ৪। অল্টারনেটর সাধারণত লােডে পাওয়ার সরবরাহ করা থাকে। |
| ৫। লােড হ্রাস বা বৃদ্ধি পেলেও এর গতিবেগ মােটামুটি স্থির থাকে। | ৫। লােড হাস বা বৃদ্ধির সাথে সাথে টার্মিনাল ভোল্টেজের পরিবর্তন হয়। |
2064 views
Answered