1 Answers
নিচে বাহক চেক এর বৈশিষ্ট্য সমূহ তুলে ধরা হলো-
- ১. বাহক চেকে প্রাপকের নাম উল্লেখ থাকতে পারে আবার নাও থাকতে পারে।
- ২. চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক টাকা দিতে বাধ্য থাকে। তখন বাহককে চেকের বিপরীত পৃষ্ঠায় স্বাক্ষর প্রদান করতে হয়।
- ৩. যে কেউ একে দাগকাটা বা হুকুম চেকে পরিণত করতে পারে। তখন রেখাঙ্কিত চেকটি আর বাহক চেক থাকে না।
- ৪. বাহক চেক সত্যায়িত করত কোন বিশেষ ধরনের নিয়ম মানতে হয় না। শুধুমাত্র হাত বদলের মাধ্যমেই এ ধরনের চেক সত্যায়িত হয়ে থাকে।
- ৫. এ চেকের অসুবিধা হলো, চেক চুরি হলে মালিক ক্ষতিগ্রস্থ হতে পারে। অর্থাৎ এ চেক হারিয়ে গেলে এবং ব্যাংককে চেক হারানোর খরব দেয়ার পূর্বে চেকের টাকা পরিশোধ হলে ব্যাংকের করার কিছু থাকে না।
- ৬. এ চেক দ্বারা বড় অংকের লেনদেন খুব একটা হয় না।
2336 views
Answered