1 Answers

উদ্দীপকে সিম দু'টিকে পৃথক করার জন্য ব্যবহৃত চিহ্ন হলো ট্রেডমার্ক।
কোনো পণ্যকে বাজারের একই রকম অন্যান্য পণ্য থেকে আলাদাভাবে উপস্থাপনের জন্য ট্রেডমার্ক ব্যবহৃত হয়। এর মূল বিষয় হলো পণ্য বা সেবার স্বাতন্ত্র্য। ডিভাইস, ব্র্যান্ড, শিরোনাম, টিকেট, স্বাক্ষর, প্রতীক প্রভৃতি ট্রেডমার্কের অন্তর্গত।
উদ্দীপকের তিথীর বাবা তার নিজের ও তিথীর মায়ের জন্য দুটি মোবাইল সিম কেনেন। তিথী দেখতে পায়, সিম দুটির প্যাকেটে আলাদা ছবি বা চিহ্ন আছে। সে তার বাবার কাছে এ বিষয়টি সম্পর্কে জানতে চায়। তার বাবা বলেন, সিম দুটি আলাদা কোম্পানির হওয়ায় এখানে ভিন্ন চিহ্ন ব্যবহৃত হয়েছে। এতে কোম্পানি দুটির কাঙ্ক্ষিত গ্রাহকরা আলাদাভাবে সিম দুটি চিনতে পারে। তারা এ চিহ্ন দেখে বুঝতে পারে, কোন সিম কোন কোম্পানির। এভাবে কোম্পানি অনুযায়ী সিমে নির্দিষ্ট চিহ্ন ব্যবহারের সাথে ট্রেডমার্কের বৈশিষ্ট্যের মিল আছে।
সুতরাং, সিম কোম্পানি দুটি ট্রেডমার্ক ব্যবহারের মাধ্যমে বাজারে আলাদাভাবে পরিচিতি পায়।

4 views

Related Questions