1 Answers
উদ্দীপকে সাবানের গায়ে ব্যবহৃত লোগোটি হলো ট্রেডমার্ক।
এটি পণ্য বা ব্যবসায়ের একটি স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য। বিশেষ কোনো চিহ্ন বা প্রতীকের মাধ্যমে সকলের কাছে পণ্যকে সহজে পরিচিত করে তোলা যায়। এর মূল উদ্দেশ্য হলো অন্য কোনো পণ্য বা প্রতিষ্ঠান থেকে পণ্যের ভিন্নতা বজায় রাখা।
উদ্দীপকের জনাব রিয়াজ রহমান বাজারে একটি নতুন সাবান ছাড়েন। তিনি সাবানের গায়ে একটি বিশেষ লোগো ব্যবহার করেন। এটি ব্যবহারের কারণে অন্য কোম্পানির সাবান থেকে এর ভিন্নতা রক্ষা হয়। এ ধরনের লোগো থাকায় ক্রেতারা সহজে ঐ প্রতিষ্ঠানের পণ্যটি চিহ্নিত করতে পারে। এতে কেনা-বেচা উভয়ক্ষেত্রে সুবিধা হয়। এসব বৈশিষ্ট্যের সাথে ট্রেডমার্কের মিল আছে। সুতরাং, উদ্দীপকে সাবানের গায়ে ব্যবহৃত লোগোটি ট্রেডমার্কের আওতাভুক্ত।
4 views
Answered