1 Answers

পাট পৃথককরণ আধুনিক যন্ত্র আবিষ্কারকে সরকার প্রদত্ত স্বত্বগত স্বীকৃতিটি হলো পেটেন্ট।
পেটেন্ট চুক্তি পণ্য বা সেবার উদ্ভাবক বা আবিষ্কারক ও সরকারের মধ্যে হয়ে থাকে। এ চুক্তির মাধ্যমে আবিষ্কারককে তার আবিষ্কারের ওপর একটি নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা দেওয়া হয়। এতে অন্য কেউ তা নকল করলেও আবিষ্কারক ক্ষতিপূরণ পেয়ে থাকে। উদ্দীপকে বলা হয়েছে, কৃষি গবেষণা ইনস্টিটিউট পাট গাছ থেকে পাট পৃথক করার আধুনিক যন্ত্র আবিষ্কার করে। এতে প্রতিষ্ঠানটি সরকার থেকে স্বত্বগত স্বীকৃতি পায়। এক্ষেত্রে কৃষি গবেষণা ইনস্টিটিউট যন্ত্রটি ব্যবহারের একক অধিকারী। ফলে প্রতিষ্ঠানটি একাই যন্ত্রটি কাউকে ব্যবহারের অনুমতি দেওয়ার অধিকার রাখে। এছাড়া, অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যন্ত্রটি নকল করলে কৃষি ইনস্টিটিউট তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে এবং ক্ষতিপূরণও পাবে। এসব বৈশিষ্ট্যের সাথে পেটেন্ট চুক্তির মিল আছে। সুতরাং, যন্ত্রপাতি আবিষ্কারে সরকারের দেওয়া স্বত্বগত স্বীকৃতিটিকে পেটেন্ট বলা যায়।

4 views

Related Questions