1 Answers
উদ্দীপকে দেশটির প্রদত্ত তথ্যাবলি অর্থনৈতিক নির্দেশকসমূহের মাথাপিছু আয়কে নির্দেশ করে।
মাথাপিছু আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকদের গড় আয়। মাথাপিছু আয় দুটি পৃথক মান দ্বারা নির্ধারিত হয় : (১) মোট জাতীয় আয় এবং (২) মোট জনসংখ্যা।
কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট জাতীয় আয়কে (GNI) সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু জাতীয় আয় বা মাথাপিছু আয় পাওয়া যায়। মাথাপিছু আয়কে নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায় :
মাথাপিছু আয় = মোট জাতীয় আয় / মোট জনসংখ্যা
উদ্দীপকে দেখা যায়, দেশটিতে গত বছরের মোট আয় ও লোকসংখ্যার পরিমাণ দেওয়া আছে। তাছাড়া এ বছরের লোকসংখ্যা ও মোট আয় দেওয়া আছে যা দ্বারা উভয় বছরের মাথাপিছু আয় নির্ণয় করে তুলনা করা যায়।
অতএব বলা যায়, উদ্দীপকে দেশটির প্রদত্ত তথ্যাবলি অর্থনৈতিক নির্দেশকসমূহের মাথাপিছু আয়কে নির্দেশ করে।