1 Answers
কোম্পানির গঠন প্রক্রিয়ায় চারটি পর্যায় আছে।
কোম্পানির গঠন বলতে মূলত কোম্পানি আইনের অধীনে নির্ধারিত প্রক্রিয়ায় কোম্পানির নিবন্ধন করাকে বোঝায়। এদেশে ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি গঠিত হয়। এক্ষেত্রে কতগুলো ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
উদ্দীপকে বলা হয়েছে, মানুষের চাহিদা পূরণের জন্য একমালিকানা ও অংশীদারি ব্যবসায়ের পর যৌথ মূলধনী 'কোম্পানি ব্যবসায়ের উদ্ভব হয়। এ ব্যবসায় গঠনে চারটি পর্যায় অনুসরণ করা হয়। প্রথমটি হলো উদ্যোগ গ্রহণ পর্যায়। এ পর্যায়ে কোম্পানি গঠনে আগ্রহী ব্যক্তির ব্যবসায়ের ধরন, মূলধন, ঠিকানা, নাম, মূলধনের উৎস সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দলিলপত্র প্রণয়ন পর্যায়ে স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলি প্রস্তুত করা হয়। পরবর্তীতে নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়ে কোম্পানির নাম নিবন্ধন করা হয়। সর্বশেষ পর্যায়ে কাজ শুরুর জন্য (পাবলিক লিমিটেড-এর ক্ষেত্রে) কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। এভাবেই কোম্পানি গঠিত হয়।