চিকিৎসাক্ষেত্রে ও পরিবেশ রক্ষায় উক্ত প্রযুক্তিটি আশীবাদস্বরূপ- মূল্যায়ণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের জেনির বাবার ব্যবহৃত বিশেষ প্রযুক্তিটি হলো টিস্যু কালচার। এ প্রযুক্তির মাধ্যমে নতুন ও উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন জীব তৈরি করা সম্ভব হয়েছে। ফলে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করা যাচ্ছে। চিকিৎসা ও পরিবেশ রক্ষায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরনের অবদান রেখেছে।
নিচে তা উল্লেখ করা হলো-
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইস্ট নামক ছত্রাক থেকে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা তৈরি করা হচ্ছে। এছাড়া এই প্রযুক্তিতে E coli ব্যাকটেরিয়া এবং ইস্ট হতে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে, যা ডায়াবেটিস চিকিৎসায় ব্যবহৃত হয়। পাশাপাশি এই দুটো অণুজীব থেকে মানববৃদ্ধি হরমোন এবং গ্র্যানুলোসাইট ম্যাক্রোফাজ কলোনি উদ্দীপক উপাদান তৈরি করে বেটেত্ব, ভাইরাসজনিত রোগ, ক্যান্সার, AIDS ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। আবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নতুন এক জাতের Pseudomonas ব্যাকটেরিয়া আবিষ্কার করা হয়েছে, যা পরিবেশের তেল ও হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণমুক্ত করতে সক্ষম। এছাড়া শিল্পক্ষেত্রের বর্জ্যশোধন, পয়ঃনিষ্কাশন, কয়লাখনি এলাকায় দূষণমুক্ত করতে এই প্রযুক্তি ব্যবহৃত হয়। সংক্ষিপ্ত আলোচনা থেকে সহজেই বোঝা যায় উদ্দীপকের ও প্রযুক্তিটি চিকিৎসা ও পরিবেশ রক্ষায় আশীর্বাদস্বরূপ।