1 Answers

উদ্দীপকে উল্লিখিত (ⅰ) এবং (ii) নং খাদ্য শিকল জলজ বাস্তুতন্ত্রের অন্তর্গত। নিম্নে এই বাস্তুতন্ত্রের বর্ণনা দেয়া হলো-
জলজ বাস্তুতন্ত্রের একটি উৎকৃষ্ট উদাহরণ হলো পুকুরের বাস্তুতন্ত্র। একটি পুকুরে উদ্দীপকে (ⅰ) নং খাদ্য শিকলের মতো সবুজ উদ্ভিদ ও জুপ্লাংকটন থাকে। সবুজ উদ্ভিদ হলো উৎপাদক, যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। একে খাদ্য হিসেবে গ্রহণ করে জুপ্লাংকটন, যা প্রথম স্তরের খাদক। এখানে সবুজ উদ্ভিদ হলো একমাত্র খাদ্য উৎপাদনকারী। জুপ্লাংকটন ছাড়াও অন্যান্য খাদক যেমন- ছোট মাছ সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। সবুজ উদ্ভিদ ছাড়াও ছোট মাছ, জুপ্লাংকটনও খেয়ে থাকে। তখন এরা হয় ২য় স্তরের খাদক। আবার ৩য় স্তরের খাদক বড় মাছ, ছোট মাছকে খেয়ে থাকে। বড় মাছ এখানে সর্বোচ্চ খাদক। এদের সংখ্যা বাস্তুতন্ত্রে সবচেয়ে কম থাকে। এভাবে একে অপরকে খাদ্য হিসেবে গ্রহণ করার মাধ্যমে বাস্তুতন্ত্রে ভারসাম্য বজায় থাকে। উৎপাদক ও খাদক মারা গেলে বিয়োজক এদের দেহকে পচিয়ে সমস্ত পুষ্টি মাটিতে মিশিয়ে দেয়। ফলে পুষ্টির ভারসাম্য বজায় থাকে। এভাবে উৎপাদক, খাদক ও বিয়োজক চক্রাকারে আবর্তনের মাধ্যমে জলজ বাস্তুতন্ত্র স্থিতিশীল থাকে।

4 views

Related Questions