1 Answers
এখনকার শাসনব্যবস্থা হয়েছে সেই প্রাচীনকালের 'মাৎস্যন্যায়' এর রূপ। উক্তিটির সঙ্গে আমি একমত।
প্রাচীন বাংলায় শশাংকের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক দুর্যোগপূর্ণ অন্ধকারময় যুগের সূচনা হয়। দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না। ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। এ অরাজকতার সময়কালকে পাল তাম্রশাসনে আখ্যায়িত করা হয়েছে 'মাৎস্যন্যায়' বলে। পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলে 'মাৎস্যন্যায়'। বাংলার সবল অধিপতিরা এমনি করে ছোট ছোট অঞ্চলগুলোকে গ্রাস করছিল। এটি ছিল অরাজকতার যুগ।
বাংলার বর্তমান শাসনব্যবস্থা আমাদের সেই প্রাচীনকালের 'মাৎস্যন্যায়' শাসনব্যবস্থার কথা স্মরণ করিয়ে দেয়। যেখানে একজন নাগরিক মৌলিক অধিকার মেটাতে পারে না। 'নাগরিকত্ব' এর মর্ম উপলব্ধি করতে পারে না। একজন নাগরিক হয়ে তার নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে পারে না। সেই শাসনব্যবস্থার একজন নাগরিক হয়ে অনিকেতের বাবা এমন কথা বলতেই পারেন।